অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে পাঁচের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭১৪টিরও বেশি গ্রাম

Must Read

ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) তাণ্ডবে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিস্তীর্ণ এলাকা। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা ল্যান্ডফলের জেরে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কোথাও গাছ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে, কোথাও আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মানুষ। বিশাখাপত্তনম, আনাকাপল্লি, কাঁকিনাড়া, কোনাসীমা ও পশ্চিম গোদাবরী থেকে মৃত্যুর খবর সামনে এসেছে।

প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ৭১৪টিরও বেশি গ্রামে প্রভাব পড়েছে। ক্ষতি হয়েছে অন্তত ৩১টি বাড়ি। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ইয়ানাম উপকূলে অর্ণবের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ৩৯টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এবং ৮০টি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল।

আরও খবর :  অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের!

অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে ওডিশাতেও (Odisha)। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, পশ্চিম ওডিশার একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মালকানগিরিতে। বিভিন্ন এলাকায় উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড়ের ধাক্কায় ওডিশার গজপতি জেলার মোহনা এলাকায় গুন্ডারিগুড়া সেতুর গার্ডওয়াল ভেঙে পড়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। অন্যদিকে গোপালপুরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে।

এদিকে অর্ণবের প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও (West Bengal)। পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। দিঘা, তাজপুর ও মন্দারমণি-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি রয়েছে।

Latest News

ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ডের গুলার বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস।...

More Articles Like This