ওয়েব ডেস্ক: বাংলায় শুরু হল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান। ভোটের আগে বিজেপির (BJP) প্রকাশিত ‘সংকল্পপত্রে’ রাজ্যের মা-বোনেদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের টাকা দেওয়া শুরু হল। প্রথম পর্যায়ে রাজ্যের ২৮ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হয়েছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, খুব অল্প সময়ের মধ্যেই মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকদের সহযোগিতায় এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাঁরা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন।”
আরও পড়ুন: রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল! কার হাতে থাকবে সংগঠন?
মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojna Benefits) জন্য নতুন করে আবেদনপত্র দেওয়া হয়েছে এবং শুরু থেকে পুনরায় নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এসএআইআর-পরবর্তী সময়ে দেখা গিয়েছে বহু ভোটারের নাম স্থায়ীভাবে তালিকা থেকে বাদ পড়েছে। অথচ তাঁদের নামে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা নেওয়া হচ্ছিল। সরকারের লক্ষ্য, কোনওভাবেই যাতে অযোগ্য বা ভুয়ো অ্যাকাউন্টে সরকারি অর্থ না পৌঁছয়।
দেখুন আরও খবর:
