ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন সামরিক ঘাঁটি! ছবি প্রকাশ্যে

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাতের মাঝে ইরানের (Iran) পাল্টা হামলার প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠল স্যাটেলাইট ছবিতে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-র (AFP) তরফে একটি স্যাটেলাইট ছবি (Satellite Photo) প্রকাশ্যে সামনে আনা হয়েছে। দাবি করা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি (US military base) ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্যাটেলাইট ওই ছবিতে (Satellite Photo) দেখা গিয়েছে, উপসাগরীয় অঞ্চলের মার্কিন বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোতে হামলার চিহ্ন রয়েছে। বাহরিনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরের আশপাশে ক্ষয়ক্ষতির ছবি উঠে এসেছে। পাশাপাশি কাতারে অবস্থিত একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি এবং উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি জায়গায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক রাডার ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও খবর : ইরানের হামলায় ধ্বংস আমেরিকার ‘থাড’ রাডার

মূলত, এই ধরনের স্যাটেলাইট ছবি (Satellite Photo) যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বেশ কিছু স্যাটেলাইট সংস্থা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের নতুন ছবি প্রকাশে সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের তথ্য প্রকাশ্যে এলে তা সামরিক কৌশল নির্ধারণে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত যত বাড়ছে, ততই স্যাটেলাইট ছবির মাধ্যমে যুদ্ধের বাস্তব চিত্র সামনে আসছে। আন্তর্জাতিক মহলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

দেখুন ন্য খবর :

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This