দোকান ভাঙচুর, চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগে শো কজ তিন বিএনপি নেতা

0
27

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘুদের দোকান ভাঙচুর, চাঁদা নিয়ে জুলুমবাজির, অত্যাচারের অভিযোগে তিন নেতাকে শো কজ করল বিএনপি (BNP)। ভোটারদের ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে সাসপেন্ড করা হয়েছে আরও দু’জনকে। ভোটে জেতার পর থেকে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে কড়া হয়েছে তারেক রহমানের (Tarique Rahman) দল। ভোটের প্রচারপর্ব থেকেই তারেক রহমান বাংলাদেশে ‘স্বাভাবিক’ পরিস্থিতি ফেরানোর কথা বলেছেন।সেই সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় বিএনপি-তে পদক্ষেপ করা হল।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। মঙ্গলবার সংসদ সদস্যদের সঙ্গে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাও শপথ নেবে। বাংলাদেশে আইনশৃঙ্খলা বজায় রাখার উপরে জোর দিয়েছেন তারেক রহমান। সিরাজগঞ্জে সংখ্যালঘুদের দোকানে হুমকি, চাঁদার জুলুমবাজি এবং ভাঙচুরের অভিযোগে বিএনপি-র তিন নেতাকে শো কজ় করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ফিরোজ আহমেদ, মনা পাল এবং আরজু আহমেদ। সিরাজগঞ্জের আরও দু’জনকে দলীয় পদ থেকে সাসপেন্ড করেছে বিএনপি। তাঁরা হলেন শিহাব মণ্ডল এবং মোস্তাফিজুর রহমান মণ্ডল। অভিযোগ, তাঁরা ভোটের সময় ভোটারদের ভয় দেখিয়েছেন, অস্ত্রশস্ত্র হাতে রাস্তায় ঘুরে বেরিয়েছেন এবং মারধর করেছেন।

আরও পড়ুন: পাকিস্তানকে আর ইরাবতীর জল দেবে না ভারত! কী হবে এবার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here