34.7 C
Kolkata

খামেনেই নিহতের পর সক্রিয় ‘স্লিপার সেল’? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Must Read

ওয়েব ডেস্ক: ইরানের (Iran) সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই (Ayatollah Ali Khamenei) নিহত হওয়ার পরেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ‘স্লিপার সেল’গুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ পাঠানো হয়েছিল, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, খামেনেইয়ের মৃত্যুর পরপরই ইরান থেকে বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠানো হয়।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় খামেনেই নিহত হন। এর পরেই নাকি ইরান থেকে বিভিন্ন দেশে গোপন সংকেত পাঠানো হয়। মার্কিন গোয়েন্দারা সেই বার্তা আটক করতে সক্ষম হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন: বলেন্দ্র শাহ এবং লামিছানের সঙ্গে কথা মোদির, জয়ের জন্য অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বার্তাগুলি সম্ভবত বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের ‘স্লিপার সেল’ বা গোপন নেটওয়ার্কের সদস্যদের উদ্দেশেই পাঠানো হয়েছিল। যদিও এখনও পর্যন্ত আমেরিকা ওই বার্তার সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেনি বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এই ধরনের গোপন বার্তা এমনভাবে পাঠানো হয় যাতে নির্দিষ্ট ব্যক্তিরাই তা বুঝতে পারেন। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী দ্রুত এবং নিরাপদে তথ্য আদান-প্রদানের জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকে।

এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল, বার্তা পাঠাতে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করতে হয় না। ফলে তৃতীয় পক্ষের হাতে গোপন তথ্য পৌঁছে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কম থাকে। তবে ইরানের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুরো বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে ইতিমধ্যেই জল্পনা ও উদ্বেগ বাড়তে শুরু করেছে।

Latest News

ওষুধের বদলে শরীরে ঢুকল ফর্মালিন! AIIMS-এ ভয়াবহ গাফিলতিতে মৃত্যু ৩ বছরের ক্যানসার আক্রান্ত শিশুর

ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপাল AIIMS-এ চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওষুধের বদলে ভুলবশত ফর্মালিন ইনজেকশনের...

More Articles Like This