Forbidden

You don't have permission to access th1s resource.

বিএনপি-জামাতের হাড্ডাহাড্ডি লড়াই! কে বসবে বাংলাদেশের মসনদে? - KolkataTV
27 C
Kolkata

বিএনপি-জামাতের হাড্ডাহাড্ডি লড়াই! কে বসবে বাংলাদেশের মসনদে?

Must Read

ওয়েব ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Election Results 2026) চলছে ব্যালট গণনা। ভোট শেষের পরই প্রহসনের নির্বাচন বলে কটাক্ষ শেখ হাসিনার (Sheikh Hasina)। জোরকদমে চলছে ভোটগণনা। বিএনপি সভাপতি তথা প্রার্থী তারেক রহমান (Tarique Rahman) এগিয়ে ঢাকা-১৭ কেন্দ্রে। তারপরেই জামাতের প্রার্থী খলিদুজ্জামান। অন্যদিকে, ঢাকা-১৫ আসনে এগিয়ে রয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। তবে জোর টক্কর দিচ্ছেন বিএনপি প্রার্থী শপিকুল ইসলাম খান। জামাতের আমির বলছেন, “শীঘ্রই সুখবর আসছে।” অন্যদিকে, ঢাকা–১৫ আসনেও জমজমাট লড়াই চলছে। এই কেন্দ্রে প্রাথমিক হিসেবে এগিয়ে রয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। তবে খুব কাছাকাছি ব্যবধানে টক্কর দিচ্ছেন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান। প্রতিটি রাউন্ডের গণনার সঙ্গে সঙ্গে ব্যবধান ওঠানামা করছে বলে জানা যাচ্ছে।

প্রাথমিক ট্রেন্ড মোতাবেক শেরপুর-১ ও শেরপুর-২ আসনে এগিয়ে রয়েছে জামাত।শেরপুর-১ (সদর) আসনের ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি কেন্দ্রের ভোটে এগিয়ে জামাতের রাশেদুল ইসলাম।বিএনপির প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১৫ হাজার ১৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। এদিকে শেরপুর-২ আসনে ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফল সামনে অসেছে। জামাতের গোলাম কিবরিয়া ৪০ হাজার ১৭ ভোট পেয়ে এগিয়ে। বিএনপির ফাহিম চৌধুরী পেয়েছেন ৩৮ হাজার ৮৪৫। খুলনা-১ আসনে পিছিয়ে জামাতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী। এখনও পর্যন্ত গণনায় ৪ কেন্দ্রে বিএনপির এজাজ খান পেয়েছেন ৫০৪৫ ভোট, কৃষ্ণ নন্দীর ঝুলিতে ১৪৮০ ভোট।ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে জয়ের কাছাকাছি বিএনপি প্রার্থী মহম্মদ আসাদুজ্জামান। ১ লক্ষ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবু সালেহ মহম্মদ মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াই, গণনায় এগিয়ে তারেক!

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। রংপুর-১ আসনে ২৫টি কেন্দ্রের জামাতের প্রার্থী মহম্মদ রায়হান সিরাজি। তিনি ২৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন। আর বিএনপির মোকাররম হোসেন পেয়েছেন ১২ হাজার ৫৮৫। রংপুর-২ আসনের ৫ কেন্দ্রে জামাতের এটিএম আজহার পেয়েছেন ৪৫৩৪ ভোট, বিএনপির মহম্মদ আলি ২৫০৯ ভোট পেয়েছেন।কোমিল্লা-৪ আসনে জয়ী জাতীয় নারগিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লা। ১ লক্ষ ৪৬ হাজার ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। তবে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বয়রট করেছেন।

Latest News

নর্দমার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার সোনার ভাণ্ডার! ১৮ বছরের শ্রমিকের হাতে মিলল গুপ্তধন

ওয়েব ডেস্ক : নর্দমার পাইপ বদলের কাজ করতে গিয়ে কার্যত গুপ্তধনের সন্ধান পেলেন বেলজিয়ামের এক ১৮ বছরের ছাত্র। সিন্ট-গিলিস-ডেন্ডারমন্ড...

More Articles Like This