ভারতীয় বংশোদ্ভূত আইনজীবীর সওয়ালে বিদ্ধ ট্রাম্প! কে এই নীল কাটিয়াল? জেনে নিন

0
50

ওয়েব ডেস্ক: আমেরিকার সুপ্রিম কোর্টে (Supreme Court of United States) চলছিল মার্কিন শুল্ক আরোপের মামলা (US Tariff Case), আর তাতেই ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্ত নিয়ে সওয়াল করলেন নীল কাটিয়াল (Neal Katyal), যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী। উল্লেখযোগ্য বিষয় হল, এই ভারতীয় বংশোদ্ভূত এই আইনিজীবীর সওয়াল শুনেই ট্রাম্পের শুল্কনীতিকে বেআইনি ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চ। কিন্তু কে এই নীল কাটিয়ার? আসুন এই আইনজীবীর সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রবাসী ভারতীয় দম্পতির সন্তান নীল কাটিয়ালের জন্ম শিকাগোয়। ডারমাউথ কলেজ থেকে স্নাতক এবং ইয়েল ল স্কুলে আইন পড়াশোনা শেষে তিনি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি স্টিফেন ব্রেয়ারের সহকারী হিসেবে কাজ করেন। ২০১০ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে সলিসিটর জেনারেল নিয়োগ করেন। সুপ্রিম কোর্টে অন্তত ৫০টি মামলায় সওয়াল করা কাটিয়াল সংবিধান সংক্রান্ত আইনি লড়াইয়ে বিশেষ পরিচিত।

আরও পড়ুন: ‘অবিলম্বে কার্যকর হবে’, সুপ্রিম ধাক্কার পর শুল্ক নিয়ে হুঙ্কার ট্রাম্পের

এর আগে মিনেসোটা পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার মামলায় (George Floyd Murder Case) মিনেসোটা স্টেটের হয়ে সওয়াল করেছিলেন তিনি। সেইসঙ্গে ১৯৬৫ সালের ভোটাধিকার আইনের সপক্ষেও আদালতে যুক্তি তুলে ধরেন। মার্কিন বিচার বিভাগ তাঁকে সর্বোচ্চ অসামরিক সম্মান ‘দ্য এডমুন্ড র‌্যানডল্ফ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here