16.6 C
New York

মৃত্যু হল খামেনেইয়ের স্ত্রী মনসুরে খোজাসতেহ বাগেরজাদেহর

Must Read

ওয়েবডেস্ক- হাসপাতালে ৪৮ ঘণ্টা লড়াই। মৃত্যু হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) স্ত্রী মনসুরে খোজাসতেহ বাগেরজাদেহর (Mansoureh Khojasteh Bagherzadeh) । শনিবার আমেরিকা (America)  ও ইজরায়েলের (Israel) যৌথ হামলায় প্রাণ গিয়েছে খামেনেইয়ের। এই আক্রমণের শিকার হয়েছিলেন খামেনেই স্ত্রী মনসুরে। মৃত্যু হল তাঁর। মার্কিনি নিশানায় খামেনেই গোটা পরিবারই শেষ। প্রাণ গিয়েছে তাঁর মেয়ে, জামাই ও নাতনির। ইরানের সরকারি সংবাদমাধ্য ‘প্রেস টিভি’ জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে খামেনেইয়ের স্ত্রী মনসুরে খোজাস্তেহ বাগেরজাদেহর। গুরুতর জখম হয়েছিলেন তিনি। তার চিকিৎসা চলছিল। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হল না, সোমবার মৃত্যু হয়েছে তার।

গত শনিবার ২৮ ফেব্রুয়ারি তেহরানে অতর্কিতে হামলা চালায় মার্কিন সেনা ও ইজরায়েল। বোমা গুঁড়িয়ে দেওয়া হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেইয়ের কার্যালয়। বোমার আঘাতে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই। প্রাণ হারায় তার পরিয়ারের একাধিক সদস্য। গুরুতর জখম হয়েছিলেন স্ত্রী মনসুরে খোজাসতেহ বাগেরজাদেহ। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। কিন্তু সোমবার মৃত্যু হল তাঁর।

শনিবার যখন এই আক্রমণ চালায় আমেরিকা ও ইজরায়েল সেই সময় তেহরানে নিজের কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। মৃত্যু হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান, পুলিশ প্রধান সহ একাধিক শীর্ষ নেতা সামরিক কমান্ডারের। গত দিন ধরে চলা এই হামলায় পাঁচশোর বেশি সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, এদের মধ্যে রয়েছে শিশুরাও।

আরও পড়ুন-  ইরানে রক্তক্ষয়ী তৃতীয় দিন! মৃত ৫৫৫

৭৯ মনসুরে খোজাসতেহ বাগেরজাদেহর জন্ম ইরানের মাশাদে। তার দাদা হাসান খোজাসতেহ বাগেরজাদেহ ইরানের সরকারি সম্প্রচার সংস্থার প্রাক্তন Deputy Administrator। ১৯৬৪ সালে আয়াতুল্লা আলি খামেনেইয়ের সঙ্গে প্রণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন মনসুরে। তাদের চার পুত্র মোস্তফা, মোজতবা, মাসাউদ ও মসাম ও দুই কন্যা হোডা ও বোশরা।

Latest News

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোটে আগে আজ, শনিবার জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। পাঁচ রাজ্যে ভোট, তিন রাজ্যে ভোট ইতিমধ্যেই...

More Articles Like This