13.8 C
New York

অপ্রতিরোধ্য ‘ড্যান্সিং মিসাইল’ ছাড়ল ইরান! ব্যর্থ আমেরিকা-ইজরায়েলের সব রক্ষাকবচ! এবার কী হবে?

Must Read

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের (Middle East War) ১৬তম দিনটা ছিল সবথেকে ভয়ঙ্কর। কারণ এদিন অস্ত্রাগার থেকে ব্রহ্মাস্ত্রকে বের করল ইরানি (Iran) সেনা। ইরানি সংবাদমাধ্যমের দাবি, ইরান রবিবার ইজরায়েল (Israel) ও মার্কিন (USA) সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল এদিন প্রথমবারের জন্য শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘সেজ্জিল’, যা ‘ড্যান্সিং মিসাইল’ (Dancing Missile) নামেও পরিচিত, সেটি নিক্ষেপ করেছে ইরানি সেনা।

কী এই ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র?

সেজ্জিল (Sejjil Missile) হল ইরানের মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম। এর রেঞ্জ প্রায় ২,০০০ কিলোমিটার এবং এটি প্রায় ৭০০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যার ফলে এটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়। এই কারণেই একে ‘ড্যান্সিং মিসাইল’ বলা হয়। বিশেষজ্ঞদের মতে, সেজ্জিলের গতিপথ ও গতিবিধি এমন যে, ইজরায়েলের আয়রন ডোমকেও এড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন: খামেনেইয়ের পর টার্গেট শীর্ষ নিরাপত্তা কর্তা! লরিজানির প্রয়াণের খবর মেনে নিয়ে কী বলল ইরান?

কীভাবে ‘ড্যান্সিং মিসাইল’ তৈরি করেছিল ইরান?

১৯৯০-এর দশকের গোড়ায় এই ‘সেজ্জিল’-এর নকশা তৈরির কাজ শুরু করে ইরান। ২০০৮ সালে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়, যেখানে এটি প্রায় ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে। ২০০৯ সালে উন্নত নেভিগেশন ব্যবস্থা পরীক্ষার জন্য আবার উৎক্ষেপণ করা হয়। পরবর্তী কয়েকটি পরীক্ষায় ‘সেজ্জিল’-এর সক্ষমতা আরও বৃদ্ধি পায়। ষষ্ঠ পরীক্ষায় এটি প্রায় ১,৯০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারত মহাসাগরে পৌঁছয় বলে জানা যায়।

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আর কী কী রয়েছে?

তথ্য বলছে, ইরানের হাতে বর্তমানে ব্যালেস্টিক ও ক্রুজ—উভয় ধরনের প্রায় ৩,০০০ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এই অস্ত্রভাণ্ডারে রয়েছে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার মধ্যে রয়েছে ‘শাহাব-১’, ‘শাহাব-২’ এবং ‘কিয়াম-১’। এছাড়াও রয়েছে ‘ফতেহ-১১০’, ‘ফতেহ-৩১৩’ ও ‘জোলফা’ নামের হাইপারসনিক মিসাইলও। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের তালিকায় ইরানের হাতে রয়েছে ‘শাহাব-৩’, ‘গদর-১১০’ এবং ‘সেজ্জিল’, যেগুলির রেঞ্জ ৩,০০০ কিলোমিটার পর্যন্ত।

দেখুন আরও খবর:

Latest News

‘শিবাজির পুনর্জন্ম’! ওপেনিংয়েই বক্স অফিসে ঝড়

ওয়েব ডেস্ক: মে দিবসেই মারাঠি বক্স অফিসে যেন যুদ্ধ জিতে নিলেন রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)। বহু প্রতীক্ষিত ছবি ‘রাজা...

More Articles Like This