32.8 C
Kolkata

যুদ্ধের কৌশল বদলাচ্ছে ইরান! দাবি রিপোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আবহে এবার যুদ্ধের কৌশল বদলাতে পারে ইরান (Iran)। এমনই দাবি করছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার’ (Institute for the Study of War)। তাদের রিপোর্ট বলছে, ইজরায়েলের (Israel) উপর বড় হামলা নয়, বরং ছোট ছোট হামলার পথে হাঁটতে চাইছে তেহরান (Tehran)।

রিপোর্টে আরও বলা হয়েছে, এই পদ্ধতির মূল লক্ষ্য সরাসরি সামরিক ক্ষতি নয়, বরং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো। ঘন ঘন হামলার ফলে ইজরায়েলের (Israel) নাগরিকদের বারবার সুরক্ষিত আশ্রয়ে যেতে বাধ্য করা হবে, যা মানসিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ইরানের সাম্প্রতিক সময়ে ইজরায়েলের উপর ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু ইজরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করতে পারেনি ইরান। সেই কারণে এবার ইহুদিদের দেশে ভয় ছড়াতে চাইছে তেহরান।

আরও খবর : ১ কোটি ভারতীয়র জীবন নিয়ে খেলছে কংগ্রেস! মধ্যপ্রাচ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির

‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার’ (Institute for the Study of War)-এর মতে, বড় মাপের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা এখন সীমিত হয়ে পড়েছে ইরানের। সেই কারণেই দিনের বিভিন্ন সময়ে, এমনকি কয়েক ঘণ্টা বিরতি দিয়ে ধারাবাহিক ছোট আক্রমণের পরিকল্পনা করা হতে পারে। রিপোর্টে এই কৌশলকে “অপ্রতুল” বলেও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ পদক্ষেপে ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আগের মতো বৃহৎ আকারের হামলা চালানোর সক্ষমতা কমেছে।

এদিকে সম্প্রতি ২৭ মার্চ ইউক্রেন এবং সৌদি আরব একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে। সেই চুক্তিতে সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সাহায্য করা হবে জানানো হয়েছে। এদিকে রিপোর্টে বলা হয়েছে মার্কিন ও ইজরায়েলি যৌথ বাহিনী ইরানের মিসাইল হামলাকেও ব্যর্থ করছে। অন্যদিকে ইজরায়েল বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক পরিকাঠামো। এছাড়া অন্যান্য জায়গাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This