‘নৃশংস’ ট্রাম্পের দেশে বিশ্বকাপ খেলতে যাবে না ইরান! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মন্ত্রীর

0
34

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হতে আর তিন মাস বাকি। জুন মাসে শুরু হতে চলেছে বিশ্ব ফুটবলের এই মহাযুদ্ধ। কিন্তু এর মাঝেই কয়েকটা দেশ আবার সত্যিকারের যুদ্ধে লিপ্ত। তার মধ্যে রয়েছে আমেরিকা (USA) এবং ইরান (Iran)। এক দেশ আয়োজক, অন্য দেশ প্রতিযোগী। তাই বাস্তবের মাটিতে রক্তের দাগ লাগতেই আমেরিকার মাটিতে ফুটবল বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিল ইরান।

সম্প্রতি ইরানের এক মন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমেরিকার দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। সেই পরিস্থিতিতে আমরা কোনও অবস্থাতেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারি না।” তিনি আরও দাবি করেন, আমেরিকা গত আট মাসে দু’বার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বহু সাধারণ নাগরিক, এমনকি শিশুদেরও প্রাণ কেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানা  তিনি।

আরও পড়ুন: কেমন হবে KKR-এর প্লেয়িং ইলেভেন? এবারেও কি রাহানেই ক্যাপ্টেন? দেখুন বড় আপডেট

এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। সেই কারণেই ফুটবলের এই মহাযজ্ঞে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল কিছুদিন ধরেই । অবশেষে বুধবার সরকারি ভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল ইরান।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ইরান ছিল ‘গ্রুপ জি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গে আরও ছিল বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইজিপ্ট। গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচের মধ্যে দুটি হওয়ার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। প্রথম ম্যাচে ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পরের ম্যাচে ২১ জুন একই শহরে বেলজিয়ামের এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে হওয়ার কথা ছিল ইরানের। আপাতত ইরান নাম তুলে নেওয়ায় এই গ্রুপের এই সূচি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here