২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেল ইরান! ফের অবরুদ্ধ হরমুজ, এবার কী করবেন ট্রাম্প?

Must Read

ওয়েব ডেস্ক: হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করল ইরান (Iran)। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ফের অবরোধ ঘোষণা করল ইরান। ইরানের সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে জানায়, আমেরিকা (USA) নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। অভিযোগ, আমেরিকা এখনও ইরানের বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির উপর নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে, ইরানে আসা সমস্ত জাহাজের চলাচলের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এই উত্তেজনার নেপথ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুক্রবারই তিনি তেহরানকে হুঁশিয়ারি দিয়ে জানান, ‘পূর্ণ শক্তিতে’ নৌ অবরোধ চালিয়ে যাওয়া হবে। তাঁর এই অবস্থানের জবাবেই ইরান ফের কড়া পদক্ষেপের পথে হাঁটল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আমেরিকায় ‘অদৃশ্য’ ১০ বিজ্ঞানী! বিপদ দেখছে হোয়াইট হাউস?

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক আগের দিনই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল। আব্বাস আরাঘচি ঘোষণা করেছিলেন, লেবানন–ইজরায়েল সংঘর্ষবিরতির সময়কালে হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হবে। তাঁর এই ঘোষণাকে প্রথমে স্বাগতও জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরে তিনি শর্ত জুড়ে দেন যে, ইরানের সঙ্গে আমেরিকার লেনদেন পুরোপুরি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।

মার্কিন এই অবস্থানে তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ আগেই সতর্ক করেছিলেন, প্রয়োজন হলে আবার হরমুজ বন্ধ করে দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেই হুঁশিয়ারিই বাস্তবে পরিণত হল। বিশেষজ্ঞদের মতে, এই নতুন করে অবরোধের জেরে আন্তর্জাতিক বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম ফের বাড়তে পারে। কারণ, বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই প্রণালীর উপর নির্ভরশীল।

দেখুন আরও খবর:

Latest News

পুজোয় ক্লাবপিছু ১ লক্ষ, মহালয়ার আগে উদ্বোধন নয়, এ বার বাংলায় হবে না কার্নিভ্যালও!

ওয়েব ডেস্ক : পালাবদলের পর বাংলায় প্রথম দুর্গাপুজো (Durga Puja 2026)। তার আগে সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন...

More Articles Like This