‘ভারত আমাদের ভালো বন্ধু’, হরমুজে ভারতীয় জ্বালানি জাহাজে ছাড়পত্র ইরানের!

0
33

ওয়েব ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী ঘিরে বড় কূটনৈতিক সাফল্য পেল ভারত (India)। দীর্ঘ আলোচনার পর অবশেষে হরমুজ দিয়ে ভারতের জ্বালানিবাহী জাহাজ চলাচলে সবুজ সংকেত দিল ইরান (Iran)।

শুক্রবার ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জ্বালানিবাহী জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারবে। খুব শীঘ্রই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে হামলা, মৃত্যু ৩ ভারতীয় নাবিকের!

রাষ্ট্রদূতের কথায়, “ভারত আমাদের খুব ভালো বন্ধু। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে।” সেই সম্পর্কের কথা মাথায় রেখেই ভারতের জাহাজ চলাচল নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইরান-আমেরিকা উত্তেজনার জেরে গত কয়েকদিন ধরে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতিতে ভারতের জ্বালানি জাহাজ চলাচলে ইরানের সবুজ সংকেতকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here