কতদিন চলবে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ? মুখ খুললেন ট্রাম্প

0
38

ওয়েব ডেস্ক : সপ্তম দিনে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এখনও পর্যন্ত এই সংঘর্ষে মৃত্যু হয়েছে বহু মানুষের। এদিকে আমেরিকা (America) ও ইজরালের (Israel) হামলার কড়া জবাব দিচ্ছে ইরান (Iran)। একপ্রকার মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। কিন্তু, প্রশ্ন হচ্ছে, এই সংঘর্ষ কতদিন চলবে? এ নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump)।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, এই যুদ্ধের কোনও সময়সীমা আমাদের কাছে নেই। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই। ইরানের (Iran) কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, এটা আমরা চাই না। এছাড়া তেহরানের কাছে ব্যালিস্টিক মিলাইলও থাকুক এটা আমরা চাই না।

আরও খবর :  নিষিদ্ধ ‘ক্লাস্টার বম্ব’, মিসাইল ছুড়ছে ইরান! আতঙ্কে ইজরায়েল, নেপথ্যে কাদের হাত?

এর আগে ট্রাম্প (Trump) জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষ ছ’সপ্তাহ ধরে চলতে পারে। এর ফলে মনে করা হচ্ছে পরিস্থিতি আরও জটিল হতে পারে ভবিষ্যতে। ট্রাম্পের দাবি, সংঘর্ষের মাঝে এখন আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইছে ইরান। কিন্তু এটি এখন অনেক দেরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আমেরিকা ও ইজরায়েলের হামলার পরেই ইরাক, কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছে ইরান (Iran)। এদিকে ইরানে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে সৌদি আরব। কিন্তু এই সংঘর্ষের জেরে ইরানে এখনও পর্যান্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছএ বলে খবর। তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইরানের উপর ২০০০-এর বেশি টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। অন্যদিকে ইরান ২০০০ ড্রোন ও ৫০০ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here