9.2 C
New York

যুদ্ধক্ষেত্রে ইরানের পাশে আরও এক দেশ! এবার আরও চাপে ইজরায়েল? দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েব ডেস্ক: দু’পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব এলেও সংঘাত থামেনি মধ্যপ্রাচ্যে (Middle East War)। কিছুক্ষণ আগেই সৌদি আরবে হামলা চালিয়েছে ইরান (Iran)। এই পরিস্থিতিতে এবার এই সংঘাতে ‘এন্ট্রি’ নিল ইয়েমেনের (Yemen) ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি (Houthi Rebels)। সম্প্রতি এই গোষ্ঠী দাবি করেছে যে, এদিন তারা ইজরায়েলের (Israel) উপর প্রথম হামলা চালিয়েছে। বর্তমানে যে যুদ্ধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়ার দেশগুলি, তাতে এই প্রথম হামলা চালাল হুথিরা।

শনিবার হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান, ইজরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে এবং সেটিকে প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। প্রাথমিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: রোখা যাচ্ছে না ইরানকে! এবার সৌদিতে যা ঘটল, জানলে শিউরে উঠবেন

এর আগে হুথিরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, যদি তাদের ‘বন্ধু’ রাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত থাকে বা নতুন কোনও দেশ এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তারা সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করবে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তারা বলে, “আমাদের আঙুল ট্রিগারের উপর রয়েছে”, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী তারা যে কোনও সময় সরাসরি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ চলাকালীন হুথিরা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজগুলিকেও লক্ষ্যবস্তু করেছিল। তারা দাবি করেছিল, প্যালেস্তাইনিদের সমর্থনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বর্তমান সংঘাতে এখনও পর্যন্ত তারা সমুদ্রপথে তেমন আক্রমণ চালায়নি।

দেখুন আরও খবর:

Latest News

নিরাপত্তার ঘেরাটোপেও রক্তপাত! মণিপুরে গুলিতে নিহত প্রাক্তন সেনা-সহ ২

 মণিপুর: অশান্ত মণিপুরে (Manipur) ফের রক্তাক্ত অধ্যায়। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রকাশ্য রাস্তায় গুলিবৃষ্টিতে মৃত্যু হল দুই ব্যক্তির,...

More Articles Like This