32 C
Kolkata

দক্ষিণ লেবাননে বিস্ফোরণ! গ্রামের পর গ্রাম উড়িয়ে দেওয়ার ভিডিয়ো ঘিরে বিতর্কে ইজরায়েল

Must Read

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা (Middle East Conflict) ফের চরমে। দক্ষিণ লেবাননের (South Lebanon) একাধিক গ্রাম বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ইজরায়েলি (Israel) সেনার বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ধ্বংসের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সূত্রের খবর, দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে লেবাননের সীমান্তঘেঁষা তিনটি গ্রাম তায়বেহ, নকোরা এবং দের সেরিয়ান, লক্ষ্য করে হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় গ্রামগুলি কার্যত মানচিত্র থেকেই মুছে গিয়েছে বলে দাবি।

আরও পড়ুন: কেন ভেস্তে গেল শান্তি বৈঠক? বিস্ফোরক অভিযোগ ইরানের! কী বলল আমেরিকা? দেখুন বড় খবর

এই ঘটনার ভিডিয়ো নিজেরাই সমাজমাধ্যমে প্রকাশ করেছে ইজ়রায়েলের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সেই তিনটি ভিডিয়ো যাচাই করেছে বলেও জানা গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধারাবাহিক বিস্ফোরণে বিশাল এলাকা ধুলোয় মিশে যাচ্ছে। এই হামলাকে অনেকেই গাজ়ায় ইজ়রায়েলের অভিযানের ‘মডেল’ হিসেবেই দেখছেন। সমালোচকদের দাবি, একই কৌশল এবার লেবানন সীমান্তেও প্রয়োগ করা হচ্ছে। যদিও এই নিয়ে ইজ়রায়েলের তরফে বিস্তারিত ব্যাখ্যা এখনও মেলেনি।

মধ্যপ্রাচ্যের এই নতুন পরিস্থিতি আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলা সীমান্ত সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং বৃহত্তর সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Latest News

ফিরছে কোভিডের আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে এক মাসে মৃত্যু ৪ জনের

ওয়েব ডেস্ক: দেশে কোভিড-১৯ সংক্রমণ (Covid-19) অনেকটাই নিয়ন্ত্রণে এলেও অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিসংখ্যান নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ২৬...

More Articles Like This