মোজতবা খামেনেইকে হুঁশিয়ারি ট্রাম্পের! এবার তাঁকেও খতম করবে আমেরিকা?

0
31

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে যুদ্ধের (Middle East War) ঝাঁঝ। সংঘাত থামার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। উল্টে নতুন করে ইরানকে (Iran) কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন (USA) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আয়াতোল্লা আলি খামেনেইকে খতম করার পর এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়া মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) সম্পর্কে কড়া মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে এই পরিবর্তন তাঁর মোটেও পছন্দ হয়নি। তাঁর কথায়, “আমার মনে হয় না দেশটির নতুন নেতা শান্তিতে বাঁচতে পারবেন।” যদিও একই সঙ্গে ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে, সংঘাতের বিকল্প হিসেবে আলোচনার পথ এখনও খোলা রয়েছে।

আরও পড়ুন: মাটিতে ফলে তরল সোনা, ইরানের তেলই পৃথিবীর মধ্যে সর্বোত্তম, কতটা চাপে আমেরিকা?

এর আগে মঙ্গলবারই ইরানকে কড়া বার্তা দেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (Pete Hegseth)। তিনি জানান, ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত আমেরিকা। তাঁর দাবি, “আজ ইরানের অভ্যন্তরে আমাদের সবচেয়ে বড় হামলা হতে চলেছে। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু বিমান এবং সবচেয়ে বড় আঘাত।” পিট হেগসেথ আরও বলেন, মার্কিন পদক্ষেপের ফলে ইরানকে কিছুটা হলেও রুখে দেওয়া গেছে। কারণ গত ২৪ ঘণ্টায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে সোমবার ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষের পথে এবং আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে বড় সাফল্য মিলেছে। কিন্তু সেই ঘোষণার কিছুক্ষণ পরেই আরেক অনুষ্ঠানে তিনি জানান, যুদ্ধ এখনও শেষ হয়নি।

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here