28 C
Kolkata

“থামুন, থামুন…,” সতর্কতা উপেক্ষা করেই দুর্ঘটনার কবলে বিমান! ভিডিও দেখলে শিউরে উঠবেন

Must Read

ওয়েব ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভয়াবহ বিমান দুর্ঘটনার (Airplane Accident) সাক্ষী থাকল আমেরিকা (USA)। এবার ট্রাম্পের দেশে রানওয়ের উপরেই ট্রাকের সঙ্গে ধাক্কা মারল একটি বিমান। নিউ ইয়র্ক শহরের লা গুয়ার্দিয়া বিমানবন্দরের (LaGuardia Airport) ঘটনা, যেটিকে ঘিরে উঠে আসছে একের পর এক প্রশ্ন। রানওয়েতে দাঁড়িয়ে থাকা দমকলের ট্রাক এবং সেই দিকেই এগিয়ে আসা যাত্রীবাহী বিমানের সংঘর্ষ কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। এয়ার কানাডা এক্সপ্রেসের (Air Canada Express) একটি সিআরজে-৯০০ বিমান মন্টরিয়াল (Montreal) থেকে নিউ ইয়র্কে আসছিল। বিমানটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থার তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানটির গতি ছিল প্রায় ৩৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই সময়ই রানওয়েতে থাকা একটি দমকলের ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বিমানের।

আরও পড়ুন: ইরানের শাসক কি মোজতবা খামেনেই? কোথায় আছেন সুপ্রিম নেতা? দেখুন বড় আপডেট

এই দুর্ঘটনার পর সমাজমাধ্যমে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ওই অডিয়োর সত্যতা এখনও নিশ্চিত নয়, তবুও দাবি করা হচ্ছে—এটি এটিএস-এর কর্মীদের কথোপকথন। সেখানে শোনা যাচ্ছে, প্রথমে ট্রাকটিকে নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করার অনুমতি দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে গেলে কন্ট্রোলার উত্তেজিত কণ্ঠে বারবার সতর্ক করতে থাকেন—“থামুন, থামুন, থামুন… ট্রাক ১ থামুন!”

অভিযোগ, সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ট্রাকটি এগিয়ে যায়। আর ঠিক সেই সময়েই রানওয়েতে নেমে আসা বিমানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় বিমানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেটি ট্রাকের উপর উঠে যায়—এমন দৃশ্য ধরা পড়েছে ছবি ও ভিডিওতে।

এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রানওয়েতে ট্রাক থাকার পরও কীভাবে বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হল? এটিএস কি সময়মতো পরিস্থিতি বুঝতে পারেনি, নাকি নির্দেশ অমান্য করার ফলেই এই দুর্ঘটনা? এই ঘটনা যে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

দেখুন আরও খবর:

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This