মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ! গ্রেফতার বহু ভারতীয় সহ ৩৫ জন

0
41

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সমাজমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ! ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) কর্তৃপক্ষ। তদন্তে জানা গিয়েছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভুয়ো বা বিকৃত ভিডিয়ো (Video) ও পোস্ট (Post) প্রকাশ করা হচ্ছিল, যা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়াতে পারে বলে মনে করছে প্রশাসন। সেই কারণে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে রয়েছে ভারতীয়ও (Indians)।

সূত্রের খবর, মোট ৩৫ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। যাদের মধ্যে ১৯ জন ভারতীয় নাগরিকও রয়েছেন। অভিযোগ, তারা সামাজিক মাধ্যমে এমন ভিডিও ক্লিপ ও তথ্য প্রকাশ করেছে যা বিভ্রান্তিকর বা কৃত্রিমভাবে তৈরি। অনেক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডয়োও ছড়ানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

আরও খবর : পারমাণবিক রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানিয়েছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারি চালিয়ে এই তথ্য সামনে এসেছে। যুদ্ধ পরিস্থিতির সময় ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা দেশের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং জনমনে আতঙ্কের কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

পাশাপাশি জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, সরকারি সূত্রে নিশ্চিত না হয়ে যুদ্ধ সংক্রান্ত কোনও তথ্য বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করতে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here