রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে ইডির তলব

Must Read

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোটের (Assembly Election 2026)  আগে ফের সক্রিয় ইডি (ED) । জমি সংক্রান্ত মামলায় রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে (Rash Behari MLA Debashis Kumar)  তলব (summons) করল কেন্দ্রীয় তদন্তকারীর আধিকারিকেরা। এক নির্মাণ সংস্থা দক্ষিণ কলকাতায় জমি দখল করে নির্মাণ করে বলে অভিযোগ। পুরসভার সাহায্য নিয়ে জমি দখল করা হয়েছে বলে অভিযোগ। সিজিও কমপ্লেক্স ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমার। ।

দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরণের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালালো ইডি। তার ভিত্তিতে দেবাশিস কুমাকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশত দেবাশিস কুমারকে এই তলব করা হয়েছে।

আরও পড়ুন- নারায়ণগড়ের সভা থেকে বিরাট বার্তা মমতার

জানা গেছে, সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর বাড়ির গড়িয়া সংলগ্ন বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশিতে বেশ কিছু নথিপত্র হাতে আসে আধিকারিকদের। সেখানে দেবাশিস কুমারের নাম উঠে এসে বলে দাবি করা হচ্ছে। মূলত একটি বড়সড় প্রতারণা মামলার তদন্তের সূত্র ধরেই ওই ব্যবসায়ী ও তৃণমূল নেতার মধ্যে সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This