36.5 C
Kolkata

ফের রাজ্যে মোদি, প্রচার শুরু করবেন উত্তরবঙ্গ থেকে

Must Read

ওয়েবডেস্ক-  ৫ এপ্রিল (5 April)  রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । কোচবিহার (Cooch Behar) রাস মেলার মাঠে (Ras Mela grounds) জনসভা করবেন মোদি। নির্বাচনী জনসভা (Election rally) উত্তরবঙ্গ থেকে শুরু করছেন তিনি। আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল বাংলায় দু দফায় ভোট অনুষ্ঠিত হবে। গণনা ৪ মে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর ফের বাংলায় আসছেন মোদি।প্রচার শুরু করার জন্য উত্তরবঙ্গকেই বেছে নিছে পদ্ম শিবির।

এদিকে প্রধানমন্ত্রী প্রচারের আসার আগেই বিজেপির সংকল্প পত্র প্রকাশ করবে। আগামী ৪ এপ্রিল সেই দিন ধার্য করা হয়ে হবে। গতকাল নিউটাউন থেকে চার্জশিট প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেও একাধিক অভিযোগ তুলে ধরেছেন তিনি। চার্জশিটের পর এবার সংকল্পপত্র ঘিরে ফের রাজনৈতিক চাঞ্চল্য।

আরও পড়ুন-  চার্জশিট নিয়ে তরজা তুঙ্গে, শাহকে ‘দিল্লির জমিদার’ বলে খোঁচা মমতার

জানা গেছে, এই সংকল্পপত্রে ৪টি উল্লেখযোগ্য বিষয় থাকবে সেখানে। প্রথমত লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে দিয়ে ৩ হাজার টাকা দেওয়া হবে, দ্বিতীয়ত ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন তৈরি, তৃতীয়ত অনুপ্রবেশ রুখতে বিএসএফকে আরও শক্তিশালী করা, চতুর্থত চাকুরি প্রার্থীদের বয়সে ৫বছর ছাড়। এই সংকল্প পত্র বা ইস্তেহার প্রকাশ করতে পারেন নীতিন নবীন বা জেপি নাড্ডা বলে সূত্রের খবর।

Latest News

ফ্রিকিকে ইতিহাস ছুঁলেন মেসি, বিশ্বকাপে গড়লেন আরও এক অনন্য নজির

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের (FIFA World Cup 2026) মঞ্চে ফের ইতিহাসের পাতায় নাম লিখলেন লিয়োনেল মেসি (Lionel Messi)। রবিবার...

More Articles Like This