29 C
Kolkata

‘লালবাতির গাড়ি নয়’, মঞ্চ থেকেই প্রার্থীকে বার্তা মমতার, পাল্টা তোপ শাহের

Must Read

কলকাতা: নির্বাচনী প্রচারে মঞ্চ থেকেই দলীয় প্রার্থীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জামুড়িয়ার (Jamuria) তৃণমূল (TMC) প্রার্থী হরেরাম সিংয়ের ছেলেকে উদ্দেশ্য করে তাঁর স্পষ্ট বার্তা, “লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করবে না।” তৃণমূল যে ‘মা-মাটি-মানুষ’-এর দল, তা আবারও মনে করিয়ে দেন তিনি।

অন্যদিকে, একই সময়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা করে শাহ বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে রাজ্য বাধা দেয় বলেই সমস্যা বাড়ছে।

আরও পড়ুন: বাড়ি বাড়ি প্রচারে মধুপর্ণা, ভোট কাটা নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল প্রার্থীর

শাহের দাবি, অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। ওবিসি তালিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও এই অভিযোগ আগেও খারিজ করেছে তৃণমূল। রামনবমী প্রসঙ্গে শাহ আরও বলেন, এ বার অশান্তি কম হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকার জন্য। পাশাপাশি শিল্প, কর্মসংস্থান ও সিন্ডিকেটরাজ নিয়েও তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, “বাংলা এখন দুর্নীতির প্রয়োগশালা।”

আরজি কর, কামদুনি-সহ একাধিক ঘটনার উল্লেখ করে রাজ্যে নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে দরিদ্রদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার আশ্বাসও দেন শাহ। তাঁর দাবি, আগামী ৬ মে বাংলায় সরকার গড়বে বিজেপি। তৃণমূলের দাবি, অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। সেই জায়গায় ব্যর্থ হয়েই রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যু তোলা হচ্ছে।

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This