28 C
Kolkata

বাড়ি বাড়ি প্রচারে মধুপর্ণা, ভোট কাটা নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল প্রার্থীর

Must Read

বাগদা: প্রচারের ময়দানে নামতেই অভিনব ছবি। বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ চাওয়ার পাশাপাশি ধান মেলে দিলেন বাগদা (Bagda) বিধানসভার (West Bengal Assembly Election 2026) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী মধুপর্ণা ঠাকুর। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) মনোহরপুর গ্রামে জনসংযোগে গিয়ে এই ভাবেই প্রচার সারলেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে, তাঁদের সমস্যার কথা শোনেন তৃণমূল প্রার্থী। একাধিক বাড়িতে ঢুকে ভোটের আবেদন জানানোর পাশাপাশি ‘ধান মেলা’র মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে। মধুপর্ণার দাবি, সকাল সকাল প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

আরও পড়ুন: দেওয়ালে দেওয়ালে ‘খোকা’র পোস্টার! ভোটের আগেই বিতর্কে সরগরম উত্তরপাড়া

এ দিন বিজেপির বিরুদ্ধে সরব হন মধুপর্ণা। তাঁর অভিযোগ, “সাধারণ মানুষের ভোট কেটে দেওয়া হয়েছে। অনেকেই কাঁদছেন।” তবে শেষ পর্যন্ত মানুষই এর জবাব দেবে বলেও দাবি তৃণমূল প্রার্থীর।

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This