29 C
Kolkata

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কী বললেন মোদি?

Must Read

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় কেন্দ্র-রাজ্যের সমন্বয়ের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বিভিন্ন রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (Virtual Meeting) তিনি স্পষ্ট বার্তা দেন—“একটাই মন্ত্র, একতা। টিম ইন্ডিয়া হিসেবে কাজ করলেই যেকোনও সংকট মোকাবিলা সম্ভব।”

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোভিড মহামারীর সময়ের উদাহরণ তুলে ধরেন বৈঠকে। তিনি বলেন, সেই সময় যেমন কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে কঠিন পরিস্থিতি সামাল দিয়েছিল, তেমনই বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতেও একই পথ অনুসরণ করতে হবে। ঐক্যবদ্ধ প্রয়াসই দেশের সবচেয়ে বড় শক্তি বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া এই বৈঠকে মূলত জোর দেওয়া হয় জ্বালানি সরবরাহের উপর। প্রধানমন্ত্রী (Narendra Modi) রাজ্যগুলিকে নির্দেশ দেন, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মজুত এবং সরবরাহ ব্যবস্থার উপর বিশেষ নজর রাখতে হবে। কোথাও যেন ঘাটতি তৈরি না হয়। পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার প্রভাব যেন না পড়ে, সেটিও নিশ্চিত করার কথাও বলেন তিনি।

আরও খবর : প্রধানমন্ত্রীর বৈঠকে একাধিক মুখ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ রাজ্য

পাশাপাশি কালোবাজারি ও অতিরিক্ত মুনাফা রুখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, সংকটের সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, বাংলা-সহ পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি জারি রয়েছে। সেই কারণে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পরিবর্তে মুখ্যসচিবদের সঙ্গে আলোচনা করা হয় বলে খবর। এদিকে জ্বালানি সঙ্কটের (Fuel Crisis) জেরে দেশে আবার করোনা পরিস্থিতির মতো ‘লকডাউন’ হতে পারে বলে যে জল্পনা তৈরি হয়েছে, তা সরাসরি খারিজ করে দেন প্রধানমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This