কলকাতা: শুক্রবার বিমানে চেপেই কলকাতা থেকে অন্ডালের উদ্দেশে রওনা দেন মমতা। তার আগে বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। এলপিজি সিলিন্ডার সঙ্কটের আবহে মমতার হুঁশিয়ারি, ” বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়! দমদম বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) দাঁড়িয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”
এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে নানা মহলে ক্ষোভের সুর। রাজ্যে বিধানসভা নির্বাচনের (WB Assembly Elections 2026)দিন ঘোষণা গেলেও এখনও বেশির ভাগ ভোটারদের ভাগ্য অনিশ্চিত।ভোটারদের মধ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। তারই মাঝে শুক্রবার রাতে প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। এদিন অন্ডাল যাওয়ার আগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম।”মমতা বলেন, “সুপ্রিম কোর্ট বলেছিল তালিকা বের করতে। আমরা এখনও প্রথম সাপ্লিমেন্টারি তালিকা হাতে পাইনি। পাবলিক ডোমেনেও আসেনি। গণতন্ত্রের হত্যা। এর থেকে বেশি কিছু আর হতে পারে না। দুর্ভাগ্যজনক। আমি শুনেছি দেখে দেখে নাম বাদ গিয়েছে।সুতির একটা ব্লকে, বসিরহাটের একটি বুথে বাদ দেওয়া হয়েছে। এসব কে করেছে? কারা করেছে? মানুষ একদিন না একদিন তো জবাব চাইবেই। বুকের পাটা থাকলে মানুষকে জানতে দিন কার নাম আছে, কার নাম নেই। জেলায় জেলায় ট্রাইবুনাল করুন। আমরা দরকারে আইনি সুবিধা দেব।”কমিশনকে ‘সুপার হিটলার’ কটাক্ষ করেন মমতা।
আরও পড়ুন: ‘লকডাউনের কোনও প্রস্তাব নেই’! এক্স হ্যান্ডলে বড় বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর
শুধু কমিশনকে নয় বিজেপিকেও ধুয়ে দেন মমতা। এলপিজি সিলিন্ডার সঙ্কটের আবহে মমতার হুঁশিয়ারি, বাংলায় যে রান্নার গ্যাস উৎপাদন হচ্ছে, তা যেন বাইরে না যায়!”মমতা আরও বলেন, “প্রথমে তো হাজার হাজার টাকা বাড়িয়েছে। শুল্ক কমানো মানে কী দাম কমবে? গ্যাসের দাম আগে তো কমুক। লোকে গ্যাস পাক আমি চাই। যেন কারও অসুবিধা না হয়। তাঁর আশঙ্কা, ভোটের আবহে জেলাশাসক, পুলিশ অফিসারদের বদলির কারণে তা আরও বেশি করে হতে পারে। মমতার ভাষায়,” গ্যাসের কী হল? হলদিয়ায় যে গ্যাস প্রোডাকশন হয়, তা বাইরে পাঠানো চলবে না। নির্বাচনের জন্য সব বদলি করে দিয়ে সেই গ্যাস যেন বাইরে না যায়।”তিনি আরও বলেন, “১০ লক্ষ লোক যে ভোটের ডিউটি করতে আসবে, তাঁদের জন্য যেন গ্যাস দিতে গিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়। কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন।

