মাঝ আকাশে চক্কর! কী হল হঠাৎ? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের কী কারণে বিপত্তি? দেখুন আপডেট

0
48

ওয়েবডেস্ক-  খারাপ আবহাওয়ার (Bad Weather)  কারণে মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee)  বিমান (Plane)  কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে দেরি। মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। অন্ডাল এয়ারপোর্ট (Andal Airport)  থেকে রওনা হওয়ার পরে ৩টে ৫৫ -তে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। খারাপ আবহাওয়া তুমুল বৃষ্টি হওয়ার কারণে নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি।  প্রচার সেরে অন্ডাল থেকে ফেরার পথে এই চরম বিপত্তিতে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা ২০ মিনিট পরে অবতরণ করে মুখ্যমন্ত্রী বিমান।  ভোটের আবহে এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে আবহাওয়ার মেজাজ পাল্টে যায়। উত্তর ২৪ পরগনায় হঠাৎ করে ঝড় ও মুষুলধারে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলে শিলাবৃষ্টি। এই প্রবল দুর্যোগে লন্ডভন্ড হয়  দমদম ও সংলগ্ন এলাকা। এই দুর্যোগের কবলে চরম বিপত্তিতে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আকাশেই দীর্ঘক্ষণ চক্কর কাটতে থাকে বিমানটি। নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে বিমানটি অবতরণ করতে সক্ষম হয়।

আরও পড়ুন-  পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচারে বিস্ফোরক মমতা…

বিধানভা নির্বাচনে আবহে নির্বাচনী প্রচার সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উত্তরবঙ্গের পরে আজ দক্ষিণবঙ্গে প্রচার ছিল তাঁর। এদিন বীরভূম ও পাণ্ডবেশ্বরে জেলায় প্রচার সেরে সফর শেষে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর বিমান। বিকেল ৪টে ১০ মিনিটে তাঁর বিমান দমদম বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু সেই সময় কলকাতা ও উত্তর ২৪ পরগনার আকাশে ১০ থেকে ১২ কিলোমিটার উলম্ব বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়, তার জেরেই প্রবল বৃষ্টি।

ঝড়ের দাপট এতটাই বেশি ছিল যে বিমানবন্দরের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি করা অস্থায়ী সামিয়ানাটিও উল্টে যায়। প্রবল শিলাবৃষ্টি। বৃষ্টিতে চোখে কিছুই দেখা যাচ্ছিল না। রানওয়ে থেকে ভিআইপি রোড এলাকা পুরো সাদা আস্তরণে ঢেকে যায়।

দৃশ্যমানতা কমে যায়। এটিসির নির্দেশে বিমানটির অবতরণ করতে পারেনি। দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে নামানো হয় বিমানটিকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here