29 C
Kolkata

বাংলায় নতুন করে ১৩ লক্ষ নাম বাদ, জানাল কমিশন

Must Read

কলকাতা: সোমবার মাঝরাতে প্রকাশিত হয়েছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সেই তালিকায় কতজনের নাম আছে, কতজনের নাম নতুন করে বাদ পড়েছে, তা নিয়ে তৈরি হয় জল্পনা। অবশেষে বাদ যাওয়া নামের পরিসংখ্যান সামনে আনল নির্বাচন কমিশন। ৬০ লক্ষ নাম ছিল বিচারাধীন তালিকায়। সেগুলি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৩২ লক্ষ নাম নিষ্পত্তি হয়েছে। ওই ৩২ লক্ষের মধ্যে বাদ গিয়েছে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম। বুধবার এমনই তথ্য দিল নির্বাচন কমিশন (Election Commission)।

বুধবার সন্ধ্যায় কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে ১০ লক্ষ নাম রয়েছে। আরও জানা গিয়েছে যে, ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ ১৩ লক্ষ নাম নতুন করে বাদ পড়েছে। হিসেব বলছে সব মিলিয়ে ৭৬ লক্ষ নাম বাদ পড়ল এখনও পর্যন্ত। তবে প্রথম সাপ্লি তালিকার ১০ লক্ষ নামের মধ্যে কতজনের নাম ডিলিশন লিস্টে আছে, তা এখনও স্পষ্ট নয়। আগামী তালিকাতেও বাদ পড়তে পারে অনেক নাম। আগামী শুক্রবার প্রকাশ হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। তার পর থেকে দিন প্রতি তথ্য নিষ্পত্তির পরিসংখ্যান সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিবার্চনের আবহে ভোট কর্মীদের ভাতা বাড়াল নির্বাচন কমিশন

প্রসঙ্গত,গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। ‘বিবেচনাধীন’ ভোটার নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত। বুধবারও মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কমিশনকে নিশানা করেন। পাশাপাশি, মঙ্গলবার মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This