বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার

0
38

ওয়েব ডেস্ক : ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায় (West Bengal assembly Election 2026)। প্রার্থী তালিকা প্রকাশ থেকে প্রচার, সব শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। তবে এবার বিজেপির (BJP) প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের সঞ্চার হল সাধারণ মানুষের মধ্যে। একেবারে পোস্টার (Posters) দিয়ে বিজেপি প্রার্থী (BJP Candidate) বদলের দাবি জানানো হয়েছে।

বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর (Bijpur) বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে সুদীপ্ত দাসকে। সেই নাম প্রকাশের পর থেকে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যেই। এবার সেই প্রার্থীয় নামে বীজপুরে পড়ল পোস্টার। এ নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বের কথা কথায় সামনে আসছে।

আরও খবর : কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি, কী অবস্থা হবে বাংলার?

বীজপুরে (Bijpur) যে পোস্টার লাগানো হয়েছে, তাতে লেখা ছিল ‘খুনি, গুন্ডা, তোলাবাজ মুক্ত বীজপুরের বিজেপি’র প্রার্থী চাই’। এছাড়াও ‘নো ভোট টু বিজেপি’ পোস্টার পড়েছে গোটা বীজপুর বিধানসভা কেন্দ্র এলাকায়।

তৃণমূলের (TMC) তরফে দাবি করা হয়েছে, এই পোস্টার দিয়েছে বিজেপির বিক্ষুব্ধদের তরফ থেকে। এছাড়া এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেও জানানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তরফ থেকে। সব মিলিয়ে ভোটের আগে বীজপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই পোস্টার ঘিরে রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here