29 C
Kolkata

গড়িয়ায় পার্লারের ভিতরে রক্তাক্ত দেহ, মহিলাকে খুন করে আত্মঘাতী যুবক

Must Read

কলকাতা: দিনদুপুরে গড়িয়ার (Garia) একটি বিউটি পার্লারে রক্তাক্ত জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় মৃত এক মধ্যবয়স্কা মহিলা এবং এক যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করার পর আত্মঘাতী হন ওই যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রূপবানী দাস (৫০)। গড়িয়ার তেঁতুলতলা এলাকায় দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লার চালাতেন তিনি। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ স্বামী অনুপ দাস তাঁকে পার্লারে নামিয়ে দিয়ে যান। তার কিছুক্ষণের মধ্যেই, প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ, ফোনে খবর পান পার্লারের ভিতরে গোলমালের।

আরও পড়ুন: পাথরপ্রতিমার সভা থেকে বিস্ফোরক অভিষেক

খবর পেয়ে ছেলে ও আত্মীয়কে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন অনুপবাবু। সেখানে গিয়ে দেখেন, পার্লারের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। পাশাপাশি এক যুবককেও গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দু’জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক কাশ্মীরের বাসিন্দা। তাঁর সঙ্গে রূপবানী দাসের পরিচয় এবং ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে তদন্তে উঠে এসেছে। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনার সূত্রপাত বলে অনুমান। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে মহিলার উপর হামলা চালায় অভিযুক্ত। এরপর নিজেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।

Latest News

তিলজলার ঘটনায় কড়া পদক্ষেপ, সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি

ওয়েব ডেস্ক : তিলজলার (Tiljala) গোলাম জিলানি খান রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ১২ মে-র...

More Articles Like This