ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে ‘ধুরন্ধর’! হাইকোর্টে দায়ের নতুন মামলা

Must Read

ওয়েব ডেস্ক: সব রেকর্ড ভেঙে বলিউডের সর্বকালীন ‘ব্লকবাস্টার’ ছবির তকমা পেতে চলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (Dhurandhar: The Revenge)। বক্স অফিসের রেকর্ড ভাঙার পাশাআশি রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই সিনেমা রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এই ছবিটি মুক্তির পর থেকেই ‘প্রোপাগান্ডা’ তকমা ঘিরে সমালোচনার মুখে পড়েছে। আর এবার আদালতের দরজাতেও গড়াল এই সুপারহিট সিনেমা।

সূত্রের খবর, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটিকে নিষিদ্ধ করার দাবিতে মাদ্রাজ হাইকোর্টে (Madras High Court) একটি মামলা দায়ের হয়েছে। আবেদনকারী আইনজীবীর দাবি, ছবিতে একতরফাভাবে একটি রাজনৈতিক দলের মতাদর্শ তুলে ধরা হয়েছে, যা তামিলনাড়ুর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারে। মামলাটি বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং বিচারপতি জি অরুল মুরুগানের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠেছে।

আরও পড়ুন: ‘ধুরন্ধর’-এর ‘বড়ে সাহাব’ কি দাউদ ইব্রাহিম? রণবীরের ‘সুপারহিট’ সিনেমায় বড় চমক

এরই মধ্যে পাইরেসি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আদালত। ১৮ মার্চ বিচারপতি সেঁথিলকুমার রামামূর্তি একটি অন্তর্বর্তী নির্দেশ জারি করে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ও কেবল অপারেটরদের ছবিটির বেআইনি স্ট্রিমিং বা সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেন। এই নিষেধাজ্ঞা আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে জানা গিয়েছে আদালত সূত্রে।

গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং। মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৭০০ কোটিরও বেশি আয় করে ছবিটি বলিউডের জন্য বড় সাফল্য এনে দিয়েছে। দক্ষিণী ছবির দাপটের মাঝে এই সাফল্যকে বলিউডের পাল্টা জবাব হিসেবেও দেখা হচ্ছে।

দেখুন আরও খবর:  

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This