কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট। ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার ঠিক একমাস আগে থেকে ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক শিবির। ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে নিজের কেন্দ্র ভবানীপুর (Bhawanipur) থেকেই প্রচারের সূচনা করছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৬ মার্চ দুবরাজপুর বিধানসভায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুবরাজপুর বিধানসভার খয়রাশোল এর গোষ্ঠ ডাঙ্গাল মাঠে তৃণমূলের প্রার্থী নরেশ বাউরির সমর্থনে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে হেলিকপ্টার নামলো গোষ্ঠ ডাঙ্গালমাঠে। পাশাপাশি সভাস্থল পরিদর্শন করলেন আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০২১ এর নির্বাচনে বীরভূম জেলার এগারোটি বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভাই গিয়েছিল বিজেপির দখলে। আর তাই এবছর কার্যত দুবরাজপুর বিধানসভায় প্রার্থীকে জেতাতে মরিয়া হয়েছে তৃণমূল। আগামী ২৬ তারিখ খয়রাশোলে সভা করবেন দলনেত্রী , আবার ২৯ মার্চ দুবরাজপুরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে এই বিধানসভায় নিজেদের মাটিকে শক্ত করতেই মরিয়া হয়েছে তৃণমূল।তৃণমূল সূত্রে জানা গেছে, আগামী ২৬ মার্চ পশ্চিম বর্ধমান জেলার অন্যতম হট সিট পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দুপুরের দিকে লাউদোহা ফুটবল ময়দানে এই সভা হবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই সেই সভা ঘিরে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গেছে দলের কর্মীদের মধ্যে।
আরও পড়ুন: কোনও বড় ঘটনা ঘটলে তার দায় নেবে কে? হাইকোর্টে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
২৬ মার্চ শিলিগুড়ি থেকে অন্ডালে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে লাউদোহা মাঠের সভায় উপস্থিত হবেন তিনি। এখানে জনসভা শেষ করে বীরভূম জেলার দুবরাজপুরে সভা করবেন। সেখান থেকে দুর্গাপুরে আসবেন মুখ্যমন্ত্রী। রাতে থকবেন দুর্গাপুরে। ২৭ তারিখ সকালে দুর্গাপুর থেকে যাবেন বাঁকুড়া জেলায়। ছাতনা ও ওন্দাতে দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী। সভা করে ফিরে আসবেন দুর্গাপুরে। ২৮ তারিখ রাতে দুর্গাপুর থেকে যাবেন পুরুলিয়ায়। তার আগে রানিগঞ্জে একটি সভা করবেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় জনসভা ও প্রচারে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বিস্তারিত সফরসূচি।বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি,ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। ২৪ তারিখে আলিপুরদুয়ার দিয়ে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও সভা রয়েছে তাঁর। দিনশেষে শিলিগুড়িতে রাত্রিবাস করবেন তিনি। ২৫ তারিখে রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে (চূড়ান্ত হয়নি) প্রচার কর্মসূচি রয়েছে। সেদিন মালদাতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

