আরজি করের ঘটনায় ক্ষোভ প্রকাশ অতীন ঘোষের

0
40

ওয়েব ডেস্ক : সম্প্রতি আরজি করের (RG Kar) লিফটে আটকে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এবার স্ট্রেচার না মেলায় এক ব্যক্তির মৃত্যু অভিযোগ উঠেছে। সেই ঘটনার পরেও কেন রোগী কল্যাণ সমিতির বৈঠক হল না? তা জানতে এবার আরজি কর হাসপাতালে গেলেন শাসকদলের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ (Atin Ghosh)।

তবে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই কারণে রাজ্যে নির্বাচন বিধি ও ডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়ে গিয়েছে। সেই কারণেই তিনি রাজনৈতিক দলের নেতা হিসেবে রোগী কল্যাণ সমিতির বৈঠকে থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। কিন্তু, জানা যাচ্ছে, প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এই মৃত্যুর ঘটনা নিয়ে উষমা প্রকাশ করেছেন অতীন ঘোষ (Atin Ghosh)। জানা যাচ্ছে, রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে আগামী বুধবার। তবে সেই বৈঠকে যেতে পারবেন না কাশিপুর বেলগাছিয়ার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ।

আরও খবর : ধেয়ে আসছে সুপার-সাইক্লোন ‘শম্পা’! তা নিয়ে কেন সতর্ক করেনি হাওয়া অফিস? দেখুন বিরাট আপডেট

জানা গিয়েছিল, শ্বাসকষ্ট নিয়ে আরজি করে (RG Kar) চিকিৎসা করাতে এসেছিলেন বিশ্বজিৎ সামন্ত নামে এক ব্যক্তি। কিন্তু অভিযোগ, স্ট্রেচার না পেয়ে শৌচালয়ে হাঁটতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছিল নাক দিয়ে রক্তপাত ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে আনা হয়েছিল ওই প্রৌঢ়কে। অভিযোগ, রাতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলেও শৌচালয়ে যাওয়ার সময়ই বিপত্তি। অভিযোগ, ট্রমা কেয়ারের কাছে শৌচালয় না থাকায় কর্মীরা তাঁকে বাইরে বা দোতলায় যেতে বলেন। কিন্তু স্ট্রেচার মেলেনি। অসুস্থ অবস্থায় হেঁটেই দোতলায় যাওয়ার পথে আচমকাই অচৈতন্য হয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবার এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন শাসকদলের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই একই ট্রমা কেয়ার ভবনের লিফটে যান্ত্রিক ত্রুটিতে আটকে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মৃত্যুর অভিযোগে চাপে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পর নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে যে প্রশ্ন উঠেছিল, দেড় বছর পরও তা মিটল কি না, এই ঘটনাই ফের সেই প্রশ্নকে সামনে এনে দিয়েছে।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here