29 C
Kolkata

ট্রাম্পের হুঁশিয়ারি, বাজারে তাণ্ডব! ১৫০০ পয়েন্ট ধস সেনসেক্সে

Must Read

ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কড়া হুঁশিয়ারির জেরে বিশ্ববাজারে অস্থিরতা, তার সরাসরি প্রভাব পড়ল ভারতেও (India)। সোমবার বাজার খুলতেই বড়সড় ধস! সেনসেক্স (Sensex) এক ধাক্কায় নেমে গেল প্রায় ১৫২০ পয়েন্ট। একইসঙ্গে রেকর্ড তলানিতে পৌঁছল ভারতীয় মুদ্রা। মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম নেমে দাঁড়িয়েছে ৯৩.৮৩, যা সর্বকালীন নিম্নস্তর। শুক্রবারের তুলনায় ১২ পয়সা আরও কমেছে টাকার মূল্য।

এই পতনের নেপথ্যে মূল কারণ মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি। রবিবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের শক্তি পরিকাঠামোর উপর হামলা চালানো হতে পারে। পালটা ইরান জানায়, আক্রমণ হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: ইরানের শাসক কি মোজতবা খামেনেই? কোথায় আছেন সুপ্রিম নেতা? দেখুন বড় আপডেট

উল্লেখ্য, ভারতের মোট জ্বালানি আমদানির প্রায় ৫০ শতাংশই আসে হরমুজ প্রণালী হয়ে। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে তার মারাত্মক প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। এই আশঙ্কাতেই বাজারে আতঙ্ক ছড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়েছে। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইরান। সেই থেকেই ধাক্কা খাচ্ছে ভারতীয় বাজার। ৪ মার্চ প্রথম বড় পতনে টাকার দাম ৯২ ছাড়ায়। এরপর কয়েকদিনের মধ্যেই ৯৩-এর গণ্ডি পেরিয়ে যায়, আর এখন তা ৯৩.৮৩-এ পৌঁছে নতুন রেকর্ড গড়েছে।

শুধু সেনসেক্সই নয়, নিফটিও ৪০০ পয়েন্টের বেশি পড়ে গেছে। একাধিক বড় সংস্থার শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমেছে। বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তা কাটার কোনও ইঙ্গিত আপাতত নেই। মধ্যপ্রাচ্যের সংঘাত যতদিন চলবে, ততদিন বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Latest News

‘বিবেক দংশনে’ ভুগেই তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল

ওয়েব ডেস্ক : বাংলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকারকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই দলের বিরুদ্ধে...

More Articles Like This