ওয়েব ডেস্ক : ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। সেই কারণে এবার আগামী ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টানা কর্মসূচি করতে চলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, এই সময়ের মধ্যে ১৩টি জেলাতে ঘুরবেন তিনি।
সূত্রের খবর, ২৪ মার্চ পাথরপ্রতিমায় সভা করবেন অভিষেক (Abhishek Banerjee)। ২৫ মার্চ দুপুরের ১২টায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে সভা করার কথা তাঁর। পাশাপাশি সেদিনই কেশিয়াড়ি ও নারায়ণগড়ে সভা করবেন তিনি। সেদিনেই আবার দুপুর ২টোর সময় পূর্ব মোদিনীপুরের নন্দীগ্রামে কর্মিসভা করবেন তিনি। তার পর ২৫ মার্চই ফিরবেন কলকাতায়।
আরও খবর : ২৩ মার্চেই প্রকাশ্যে আসবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নবান্নের কড়া সতর্কতা
তার পরের দিনেই ২৬ মার্চ তিনি চলে যাবেন উত্তরবঙ্গে। সেদিন দুপুরেই কোচবিহারের নাটাবাড়িতে সভা করবেন অভিষেক (Abhishek Banerjee)। তার পর সেদিনই জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা করবেন তিনি। আবার দুপুরেও আলিপুরদুয়ারের কালচিনিতে সভা করার কথা। এরপরেই ২৭ মার্চ সভা করবেন ঝাড়গ্রামের বিনপুরে। সেদিনেই আবার পাঁশকুড়াতেও সভা করবেন তিনি। সেদিন আবার কুলপিতে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এর পর ২৮ মার্চ বালুরঘাট, তপনে সভা করবেন তিনি। তার পর মানিকচক ও সাগরদিঘিতেও সভা করবেন তিনি।
২৯ মার্চ দুবরাজপুর, নওদা ও সন্দেশখালিতে সভা করার কথা অভিষেকের। এর পর ৩০ মার্চ বাঘমুণ্ডি, তার পর কাঁথিতে সভা করবেন তিনি। ৩১ মার্চ শীতলকুচি, রাজগঞ্জ ও ফালাকাটায় সভা করার কথা অভিষেকের।
দেখুন অন্য খবর :

