29 C
Kolkata

“৪৮ ঘন্টার মধ্যে খুলতে হবে হরমুজ, না হলে…,” ইরানকে কড়া বার্তা ট্রাম্পের

Must Read

ওয়েব ডেস্ক: আরও চরমে পশ্চিম এশিয়ার যুদ্ধ (Middle East War)। এবার হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে ইরানকে (Iran) স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রবিবার ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানালেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দিলে ইরানের বিদ্যুৎ পরিকাঠামোর উপর বড়সড় সামরিক হামলা চালাবে আমেরিকা।

রবিবার সকালে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প ঘোষণা করেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কোনও রকম বাধা বা হুমকি ছাড়াই হরমুজ প্রণালী খুলে না দেয়, তা হলে মার্কিন বাহিনী ফের আঘাত হানবে। তাঁর দাবি, এই হামলার মূল লক্ষ্য হবে ইরানের ছোট-বড় সমস্ত বিদ্যুৎকেন্দ্র, এবং প্রথম আঘাত হানা হবে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রে। পোস্ট প্রকাশের মুহূর্ত থেকেই ৪৮ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: গাজার বাস্তবতায় আপত্তি! মোদির ভারতে মুক্তি পাবে না অস্কার মনোনীত সিনেমা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা (USA) ও ইজরায়েলের (Israel) যৌথ বাহিনী ইরানের উপর সামরিক অভিযান চালায়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এর পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি হতে থাকে। প্রত্যাঘাত হিসেবে ইরান পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করতে শুরু করে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে দেয়।

এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহণ হয়। ফলে ইরানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। ভারত-সহ একাধিক দেশের পণ্যবাহী জাহাজ দীর্ঘ সময় আটকে ছিল প্রণালীর পশ্চিম প্রান্তে। যদিও পরবর্তীতে কিছু জাহাজকে পারাপারের অনুমতি দেওয়া হয়েছে, তবুও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। জাপান ও ইউরোপের একাধিক দেশ এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কিছু দিন আগে তেহরান জানায়, আমেরিকা ও ইজরায়েল ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না। তবে এই ঘোষণা সত্ত্বেও বাণিজ্যিক পরিবহণ পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থাতেই প্রণালী খুলতে চাপ বাড়াতে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অবস্থান নিল ওয়াশিংটন।

দেখুন আরও খবর:

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This