31.7 C
Kolkata

রোনাল্ডোকে ছাড়াই দল ঘোষণা পর্তুগালের! বাদ দেওয়া হল তাঁকে?

Must Read

ওয়েব ডেস্ক : জুন মাস থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। এ নিয়ে ফুটবল (Football) প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে ফুটবল বিশ্বকাপ খেলার জন্য দল ঘোষণা করে দিয়েছে পর্তুগাল (Portugal)। আগামী ২৯ মার্চ পর্তুগাল ও ১ এপ্রিল রয়েছে আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচ। কিন্তু, কোচ রবার্তো মার্তিনেজ পর্তুগালের যে দল ঘোষণা করেছেন, তাতে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’র (Cristiano Ronaldo) নাম। জানা যাচ্ছে, বিশ্বকাপের এই দুই ম্যাচে রোনাল্ডোকে ছাড়াই নামতে চলেছে পর্তুগাল।

সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে খেলার সময় চোট পেয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফলে মার্চে তাঁকে আর মাঠে নামতে দেখা যায়নি। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জন্য তিনি চলে এসেছেন স্পেনে। এখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। সূত্রের খবর, পর্তুগিজ কিংবদন্তির সুস্থ হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে।

আরও খবর : KKR-এ যোগ দিলেন বিধ্বংসী ওপেনার, বাইশ গজে ঝড় তুলতে তৈরি ইডেনের এই ‘মহানায়ক’!

ফলে প্রশ্ন উঠছে, আসন্ন বিশ্বকাপ খেলতে পারবেন না রোনাল্ডো (Cristiano Ronaldo)? তবে এই দুশ্চিন্তা উড়িয়ে দিয়ে পর্তুগাল কোচ বলেছেন, রোনাল্ডোর চোট গুরুতর নয়। আসা করা হচ্ছে, তিনি কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। সঙ্গে জানিয়েছেন, দলের সেন্টার-ফরোয়ার্ড পজিশনটি রোনাল্ডো ও গঞ্জালো র‍্যামোসের জন্যই বরাদ্দ। আর বর্তমানে পর্তুগিজ কিংবদন্তি দারুন ফর্মে আছে বলেও জানিয়েছেন তিনি।

রোনাল্ডোর পাশাপাশি দল থেকে বাদ রয়েছে বার্নার্দো সিলভাও। তিনি বর্তমানে তেমন ফর্মে নেই। ‘ট্যাকটিকাল’ কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্তিনেজ। এদিকে দু’বছর পরে ইতালি (Italy )দলে ফিরেছেন ফেদেরিকো চিয়েসা। তবে ইতালি বিশ্বকাপ খেলতে পারবে কি না, তা ঠিক হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই। আর এই ম্যাচ হারলে পর পর তিন বছর বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ইতালি।

দেখুন অন্য খবর :

Latest News

প্রধানমন্ত্রীর মুখে ‘ক্যালকাটা কিলিং-নোয়াখালি দাঙ্গা’! শ্যামাপ্রসাদের কথা মনে করিয়ে কী বললেন মোদি?

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ দিবসের প্রথম সরকারি উদ্‌যাপনের মঞ্চ থেকে বাংলার ইতিহাস, দেশভাগের প্রেক্ষাপট এবং বাঙালি হিন্দু সমাজের আত্মপরিচয়ের প্রশ্ন...

More Articles Like This