20.7 C
New York

আইপিএলের ইতিহাসে ভয়ঙ্কর হিটার ভারতের এই প্রাক্তন তারকা, চেনেন তাঁকে?

Must Read

ওয়েব ডেস্ক : আর মাত্র ৭ দিন। তার পর শুরু হবে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল (IPL 2026)। এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দল নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু, আপনি কি জানেন, চার-ছয়ের এই টুর্নামেন্টে এক ভারতীয় তারকার অবিশ্বাস্য রেকর্ড (Record) ছিল?

ভারতীয় সেই তারকার নাম বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। আইপিএলের ইতিহাসে তিনি হলে অন্যতম বড় হিটার। মাঝের ওভারের দিকে ব্যাট করতে নেমে প্রতি ৪.০২ বলে বাউন্ডারি হাঁকানোর রেকর্ড রয়েছে। যা টিম ইন্ডিয়ার (Team India) এই প্রাক্তন ওপেনারকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

আরও খবর : KKR-এ যোগ দিলেন বিধ্বংসী ওপেনার, বাইশ গজে ঝড় তুলতে তৈরি ইডেনের এই ‘মহানায়ক’!

তালিকায় সেহবাগের (Virender Sehwag) পাশাপাশি রয়েছে নিকোলাস পুরানের নাম। তিনি গড়ে ৪.৩২ বলে একটি বাউন্ডারি হাঁকান। আন্দ্রে রাসেলও এই তালিকায় পিছিয়ে নেই। তিনি ৪.৩৭ বলে বলকে মাঠের বাইরে পাঠান। এছাড়া এই তালিকায় রয়েছে প্রাক্তন অজি তারকা শেন ওয়াটসনের নামও। পাশাপাশি তালিকায় রয়েছেন আইপিএলের অন্যতম সেরা হিটার রজত পাতিদারও।

তবে, বর্তমান সময়ে ঋষভ পন্থও বাউন্ডারি মারার ক্ষেত্রে এই দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে। কিন্তু, আইপিএলের ইতিহাসে সেহবাগের (Virender Sehwag) আসাধারণ পারফরম্যান্সের রেকর্ড আজও অজেয় রয়েছে। তবে বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। বর্তমানে তিনি আইপিএল সহ আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচে কমেন্ট্রি করে থাকেন।

দেখুন অন্য খবর :

Latest News

পঞ্জাবে জঙ্গি হামলা! বিএসএফ ক্যাম্পের সামনেই পর পর বিস্ফোরণ

ওয়েবডেস্ক- পঞ্জাবে (Punjab) বড়সড় জঙ্গি হামলা। অমৃতসর, জলন্ধরে বিএসএফ-এর দফতর (Bsf Office)  ও ক্যাম্পে পর পর বিস্ফোরণ। মঙ্গলবার গভীর...

More Articles Like This