20.7 C
New York

ভয়ঙ্কর ফর্মে রঘুবংশী! ইডেনের মহড়ায় ঝড় তুলল KKR! কে কেমন খেললেন?

Must Read

কলকাতা: গত মরশুম ভুলে এবার নতুন উদ্যমে দল গুছিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। অধিনায়ক বদল না হলেও ব্যাটিং থেকে বোলিং- সব ইউনিটকেই সাজানো হয়েছে নতুন ফরম্যাটে। শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের সাজানো এই নতুন দল যে এবার আইপিএল-এ (IPL 2026) ‘ধামাল’ করতে প্রস্তুত, তা স্পষ্ট করে দিল শুক্রবারের ইডেন। কালবৈশাখী আসার আগেই ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুললেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। অনুশীলন ম্যাচে (KKR Intra-Squad Match) রিঙ্কু, সেইফার্ট সহ দলের বাকিরাও দেখিয়ে দিলেন ঝলক।

আসলে এবারের আইপিএল-এর আগে কেকেআরের সবচেয়ে বড় প্রশ্ন ছিল—উইকেটকিপার-ব্যাটার কে হবেন? নিলামে দুই কিউয়ি কিপার দলে থাকলেও একজন নির্ভরযোগ্য ভারতীয় বিকল্পের খোঁজ চলছিল। সেই জায়গাতেই নিজের দাবিটা জোরালো করলেন অঙ্গকৃষ। মাত্র ৫৫ বলে দুরন্ত ১০৩ রানের ইনিংস খেলে নাইট শিবিরে নতুন আশার আলো জ্বালালেন এই কিপার-ব্যাটার। তাঁর আগ্রাসী ব্যাটিং যেমন নজর কেড়েছে, তেমনই আত্মবিশ্বাস বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন: KKR-এ যোগ দিচ্ছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! IPL শুরুর আগেই স্বস্তিতে নাইট শিবির

শুক্রবারের এই ম্যাচে কেকেআর দলকে দুই ভাগে ভাগ করা হয়। ইডেনে মুখোমুখি হল ‘গোল্ডেন নাইটস’ এবং ‘পার্পল নাইটস’ (Golden Knights Vs Purple Knights)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান তোলে ‘গোল্ডেন নাইটস’। দলের হয়ে ২৪ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন টিম সেইফার্ট। অধিনায়ক রিঙ্কু সিং (Rinku Singh) ২৫ বলে ৪০ রান করেন।

২০০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ‘পার্পল নাইটস’কে। তিন নম্বরে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর ১০৩ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং ৫টি ছক্কা, স্ট্রাইক রেট ১৮৭.২৭। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন ‘পার্পল নাইটস’। শুক্রবার কলকাতায় ঝড়-বৃষ্টির আবহাওয়ার মধ্যেও ইডেনে ব্যাট হাতে যে ঝড় তুললেন অঙ্গকৃষ, তা নিঃসন্দেহে কেকেআর সমর্থকদের কাছে বড় স্বস্তির খবর।

দেখুন আরও খবর:

Latest News

পঞ্জাবে জঙ্গি হামলা! বিএসএফ ক্যাম্পের সামনেই পর পর বিস্ফোরণ

ওয়েবডেস্ক- পঞ্জাবে বড়সড় জঙ্গি হামলা। অমৃতসর, জলন্ধরে বিএসএফ-এর দফতর ও ক্যাম্পে পর পর বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে অমৃতসরের খাসা...

More Articles Like This