20.7 C
New York

মিশরের রাজারা দিনে একবার খেতেন, জানেন কেন?

Must Read

ওয়েব ডেস্ক : বিভিন্ন কারণে মিশর (Egypt) সভ্যতা বেশ আকর্ষণীয়। সে তাদের পিরামিড হোক বা মমি। কিন্তু আপনি কি জানেন, মিশরের রাজারা (Egyptian kings) দিনে মাত্র একবার খাবার (Food) খেতেন? প্রশ্ন উঠতে পারে, কেন এমন করতেন তাঁরা? আরেক প্রশ্ন উঠতে পারে, তাহলে মিশরের ওই রাজারা দিনে একবার কী খেতেন?

তবে এর কারণ অর্থের অভাব বা দরিদ্রতা ছিল না। তবে, তাঁরা প্রাতঃরাশ বা মধ্যাহ্নভোজন করতেন না। সূর্যাস্তের সময়েই একবার খাবার খেতেন মিশরের রাজারা (Egyptian kings) । বাকি সময়ে তাঁরা জল খেয়েই কাটাতেন। আর গোটা দিনই কাজের উপরেই নজর থাকত তাঁদের। তবে এর কারণ কী? সেটাই এবার বিশ্লেষণ করলেন বৈজ্ঞানিকরা।

আরও খবর : নর্থ সেন্টিনেল দ্বীপ, ভারতীয়রাও যেতে পারে না এই দ্বীপে! কারণ কী?

বর্তমান সময়ের ফিজিওলজি বলেছেন, সারাদিন না খেয়ে থাকার জন্য তাঁদের শরীরে ইনসুলিনের মাত্রা অনেক কম থাকতো। মস্তিষ্কে দ্রুত চলাচল করত রক্ত। এর ফলে হজম নয়, বরং মস্তিষ্ককে বেশি গুরুত্ব দিত রক্ত। শরীরে কিটোনের উৎপাদন বেশি হতো। এদিকে এ নিয়ে নিউরোলজির ব্যাখা হল, কোনও কিছু খেলে, তা হজম করতে অনেক শক্তি ক্ষয় হয়। আর এতক্ষণ কিছু না খেলে সেটা কমে যেত। কাজের দিকে মনোযোগ বাড়ত। মেন্টাল ক্যালিরিটি বজায় থাকত।

অনেকেই মনে করেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent fasting) ওজন কমানোর জন্য বেশ উপকারী। এর বাইরেও অন্যান্য উপকারিতা রয়েছে। আর অতীতে মিশরের রাজারা যে নিয়ম মেনে চলতেন, তা বর্তমানে জ্যাক ডরসের মতো ব্যক্তিত্ব মেনে চলেন।

দেখুন অন্য খবর :

Latest News

ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা? দেখুন বিগ আপডেট

ওয়েবডেস্ক- অস্বস্তিকর গুমোট আবহাওয়ার (Weather)  মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে (Rain Alert)  দহন একটু কমেছে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস...

More Articles Like This