জ্বালানি সংকটে সাময়িক বন্ধ নিউ মার্কেটের ঐতিহ্যবাহী Nahoum & Sons, মনখারাপ কেকপ্রেমীদের

Must Read

কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Iran-Israel War) পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের প্রভাব এবার এসে পড়ল শহরের ঐতিহ্যবাহী বেকারিতেও। গ্যাসের অভাবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল Nahoum & Sons। নিউ মার্কেটে (New Market) অবস্থিত শতাব্দীপ্রাচীন এই বেকারির সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এলপিজি সংকটের কারণে ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ থাকবে দোকান। এই হঠাৎ বন্ধের খবরে স্বাভাবিকভাবেই হতাশ শহরের কেকপ্রেমীরা।

দীর্ঘদিন ধরে কলকাতার খাদ্যসংস্কৃতির অন্যতম অংশ হয়ে উঠেছে Nahoum & Sons। বিশেষ করে তাদের প্লাম কেক ও ফ্রুট কেকের জনপ্রিয়তা শহর ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। উৎসবের মরশুমে এই বেকারির সামনে লম্বা লাইন নতুন কিছু নয়।

আরও পড়ুন: বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা! কী কী?

কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই পুনরায় দোকান খোলার উদ্যোগ নেওয়া হবে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও অনিশ্চিত। ফলে আপাতত প্রিয় কেকের স্বাদ পেতে অপেক্ষাতেই দিন গুনছেন ক্রেতারা।

 

 

 

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This