কলকাতা: বঙ্গে বেজে গিয়েছে ভোটের (Assembly Election 2026) দামামা। কাজেই রাজ্যে এবার ফুল-ফর্মে প্রচার (Campaign) শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি (BJP) সূত্রে খবর, এবার রাজ্যে মোট ১২টি জনসভা (Narendra Modi Rally) করার পরিকল্পনা রয়েছে তাঁর। এর আগে ইতিমধ্যেই সাতটি জনসভা করে ফেলেছেন তিনি। মোদির বাকি জনসভা কবে হবে এবং কোথায় হবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভোটমুখী বাংলায়।
দলীয় সূত্র অনুযায়ী, চলতি মাস থেকেই শুরু হবে প্রধানমন্ত্রীর জনসভাগুলি। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে। বিশেষ করে নন্দীগ্রাম, ভবানীপুর এবং খড়গপুর সদর—এই তিন কেন্দ্রে আলাদা করে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এই তিন কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এদিকে খড়গপুরে এবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ফিরিয়ে এনে সেখানের মাটি শক্ত করতে মরিয়া পদ্ম শিবির। স্বাভাবিকভাবেই এই তিন ‘হেভিওয়েট’ কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে পারেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: চা চক্রে প্রচার শুরু দিলীপ ঘোষের! খড়্গপুরে ফিরে কী বললেন বিজেপি প্রার্থী? দেখুন
পরিকল্পনা অনুযায়ী, উত্তরবঙ্গে বালুরঘাট, শিলিগুড়ি এবং কোচবিহারে সভা হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে খড়গপুর, কাঁথি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া এবং দুই ২৪ পরগনায় জনসভা করার সম্ভাবনা রয়েছে। এর আগে রাজ্যে আলিপুর, তাহেরপুর, ব্রিগেড, সিঙ্গুর, দমদম, দুর্গাপুর এবং মালদায় সাতটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতাকেই আরও এগিয়ে নিয়ে যেতে এবার ১২টি সভার রূপরেখা তৈরি করেছে বিজেপি।
দেখুন আরও খবর:

