31.7 C
Kolkata

ভোটের মুখে নিউটাউনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার ১

Must Read

কলকাতা: ভোটের মুখে নিউটাউনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। নিউটাউন সিটি সেন্টারের (City Centre New Town) কাছে একটি অ্যাপক্যাব থেকে উদ্ধার ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেফতার এক। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police) এর যৌথ অভিযানে উদ্ধার। নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার কলকাতার ইকো পার্ক থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ সকাল থেকে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওঁত পেতে ছিল। একটি অ্যাপক্যাব আটকে তল্লাশি চালায় পুলিশ।বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ এর যৌথ অভিযানে এই বিপুল টাকা উদ্ধার হয়।

সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি এই টাকা নিয়ে আসছিলো। গুজরাটের বাসিন্দা সুরেশ ঠাকুর। কলকাতার বড় বাজার থেকে টাকা নিয়ে আসছিলো নিউটাউন। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করে। গাড়ির তল্লাশিতে ২৫লক্ষ টাকা উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে সুরেশ ঠাকুরকে। জানা গিয়েছে, ওই ব্যক্তি গুজরাটের বাসিন্দা। জানা গিয়েছে, কলকাতার বড় বাজার থেকে টাকা নিয়ে আসা হচ্ছিল নিউটাউনে। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করা হয়। এরপর গাড়িটিতে তল্লাশিতে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। তল্লাশির সময় গাড়ির ডিকিতে কম্বলমোড়া নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। কম্বলের মধ্যে থরে থরে সাজানো ছিল টাকা।

আরও পড়ুন: রাজ্যের পুলিশকর্তা এবং আমলাকে অপসারণ! কমিশনের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের

এমনকি বৈধ কাগজপত্রও দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে সুরেশ ঠাকুরকে। এই টাকা কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। জানা গেছে, ধৃত ব্যক্তি কলকাতাতেই থাকেন। ধৃতকে শুক্রবার বারাসত আদালতে তোলা হবে। এই টাকা কার থেকে আনছিল ওই ব্যক্তি। নিউটাউন এলাকায় কাকে দেওয়ার কথা সমস্ত কিছু খতিয়ে দেখছে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ।

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This