37.3 C
Kolkata

হঠাৎ আদালতের দ্বারস্থ গৌতম গম্ভীর! কারণ কী?

Must Read

ওয়েব ডেস্ক : তাঁর নামে ছড়ানো হচ্ছে ভুয়ো ও বিভ্রান্তিকর কনটেন্ট (Fake Content)। এই অভিযোগকে সামনে রেখে বড় পদক্ষেপ নিলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ইতিমধ্যে এই অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছেন তিনি। গম্ভীর ইতিমধ্যে ১৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তিনি। পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।

নিজের অভিযোগে গম্ভীর জানিয়েছেন, বিভিন্ন সমাজমাধ্যমে (Social Media) তাঁর নাম ব্যবহার করে পরিকল্পিতভাবে ভুয়ো কনটেন্ট বানাচ্ছে। যেখানে এআই, ফেস সুয়াপিং ও ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে তাঁর ভুয়ো ভিডিয়ো (Fake Video) বানানো হচ্ছে। আর এই ভিডিয়োগুলি ইতিমধ্যে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে বলেই জানিয়েছেন তিনি। এই ভিডিয়োগুলিতেও সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেই জানিয়েছেন গম্ভীর।

আরও খবর : দ্বিতীয় ফুটবলার হিসাবে ইতিহাসে মেসি, করলেন ৯০০ গোল

গম্ভীর (Gautam Gambhir) JanKey Frames, Bhupendra Paintola, Legends Revolution, gustakhedits সহ একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করেছেন। এমন পরিকল্পিত ভুয়ো ভিডিয়ো বানানোর জন্য ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি। গম্ভীর আদালতে আবেদন করেছেন, এই অ্যাকাউন্টগুলি যাতে এই ভুয়ো কনটেন্টগুলি সরিয়ে ফেলে, তার নির্দেশ দেওয়া হোক।

গম্ভীর (Gautam Gambhir) দাবি করেছেন, তাঁর মুখ, ভয়েস ও পরিচয় ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এই অ্যাকাউন্টগুলির তরফে। তা করে এই অ্যাকাউন্টগুলি আর্থিক লাভ করছে। আর এই সব কারণের তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন।

দেখুন অন্য খবর :

Latest News

সাতসকালে বৃষ্টির দাপট, জলমগ্ন কলকাতা! ধসে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

কলকাতা: বর্ষার জোড়া দাপটে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তই (Weather Update)। টানা বৃষ্টিতে শুক্রবার সকাল থেকে জলমগ্ন...

More Articles Like This