30.4 C
Kolkata

সিদ্ধান্তে রদবদল নির্বাচন কমিশনের! ভিন রাজ্যে যাচ্ছেন না দুই IPS আধিকারিক

Must Read

ওয়েব ডেস্ক : শিয়রে নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বুধবারই জানা গিয়েছিল, ১৫ জন আইপিএস অফিসারকে ভিন রাজ্যে অবজারভারের কাজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই আইপিএস অফিসারদের মধ্যে ছিল বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা (IPS Muralidhar Sharma) ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা’র (IPS Syed Waqar Raza) নামও। কিন্তু, এ নিয়ে বিজ্ঞপ্তি জারির ২৪ ঘন্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত রদবদল করল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা (IPS Muralidhar Sharma) ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-কে (IPS Syed Waqar Raza) ভিন রাজ্যে পাঠানো হচ্ছে না। বরং তাঁরা আগের পদেই বহাল থাকবেন। কমিশন সূত্রে খবর, দুই পুলিশ আধিকারিককে ‘ইন রিজার্ভ’-এ রাখা হয়েছে। তা নিয়েই বৃহস্পতিবার জোর জল্পনা তৈরি হয়েছে। তবে বাকি ১৩ জন আইপিএস আধিকারিককে যেতে হবে ভিন রাজ্যে।

আরও খবর : ভোটের আগে রাজভবনে বৈঠক! রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শীর্ষ আমলাদের

বুধবার কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল মুরলীধর শর্মা ও সৈয়দ ওয়াকার রাজা-কে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই তালিকায় নাম ছিল অন্যান্য অফিসারদের নামও। কিন্তু, কয়েকঘন্টার মধ্যে ওই দুই আইপিএস আধিকারিককে ভিন রাজ্যে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তবে, মুরলীধর শর্মা ও সৈয়দ ওয়াকার রাজা বাদে অলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়া, অমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, সি সুধাকর, ধৃতিমান সরকার, ইন্দিরা মুখোপাধ্যায়, মুকেশ, প্রবীণ কুমার ত্রিপাঠী, প্রিয়ব্রত রায়, সন্দীপ করর, রশিদ মুনির খানকে পাঠানো হচ্ছে ভিন রাজ্যে।

দেখুন অন্য খবর :

Latest News

রানে ফিরলেন রোহিত-যশস্বী! আগুন ফর্মে প্রসিদ্ধ কৃষ্ণ! দাপটের সঙ্গে আফগানদের চুনকাম করল ভারত

ওয়েব ডেস্ক: সিরিজ জয়ের কাজ আগেই সেরে নিয়েছিলেন শুভমনরা। শেষ ম্যাচে লক্ষ্য ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা। সেই পরীক্ষায় দুর্দান্তভাবে...

More Articles Like This