পূর্ব মোদিনীপুর : বাংলায় দু’দফায় হবে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তা হতে চলেছে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ফল প্রকাশ হবে আগামী ৪ মে। ১৫ মার্চ, রবিবার এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এর পর থেকে রাজ্যেজুড়ে জারি হয়েছে নির্বাচনী বিধি। তার পর থেকে পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলাজুড়ে বেড়েছে পুলিশি সতর্কতা। জেলার সীমান্ত এলাকাগুলির মোড়গুলিতে অস্থায়ী নাকা চেকিংও চালু করে দিয়েছে পুলিশ (Police)।
মূলত, বহিরাগতরা যাতে জেলা ঢুকে অশান্তি সৃষ্টি করতে না পারে। এছাড়া, বাইরে থেকে যাতে বেআইনি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান অর্থ জেলাতে প্রবেশ করতে না পারে, তা জন্য জেলা প্রশাসনের নির্দেশে নাকা চেকিং শুরু করেছে পুলিশ (Police)। জানা যাচ্ছে, সন্দেহজনক গাড়ি দেখলেই কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও নির্বাচন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি শুরু হয়েছে। প্রয়োজনীয় নথিও সংগ্রহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
আরও খবর : ভোটের আগে সীমান্তে বড় ধরপাকড়! আসাম-বাংলা সীমান্তে বন্দুক-গুলিসহ গ্রেফতার ৩
ইতিমধ্যে জেলাতে প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানিয়েছেন জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল। তিনি জানিয়েছেন, জেলার প্রতিটি বিধানসভা এলাকায় নাকা চেকিংয়ের (Strict checking underway) জন্য তিনটি করে অস্থায়ী পোস্ট খোলা হচ্ছে। এছাড়াও প্রয়োজন মতো সীমান্ত এলাকা গুলিতেও নাকা চেকিং পোস্ট থাকছে।
তিনি আরও জানিয়েছেন, কোনও ব্যক্তি নগদ ৫০ হাজার টাকা নিয়ে যেতে পারবেন। এর থেকে বেশি নগদ নিয়ে যেতে হলে দেখাতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল আরও জানিয়েছেন, “শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সংগঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই কাজ করে চলেছি।” তাঁর আরও সংযোজন, এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুরে বিপুল পরিমান অর্থ বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের তেমন কোনও ঘটনা সামনে আসেনি। কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে পুলিশি তল্লাশি।
দেখুন অন্য খবর :

