15.6 C
New York

“৩০ টাকা পকেটে বাবার মৃত্যু!” শৈশবের ভয়াবহ দারিদ্র্যের কথা শোনালেন ফরাহ খান

Must Read

ওয়েব ডেস্ক: বলিউডের (Bollywood) নামী কোরিয়োগ্রাফার ও পরিচালক ফরাহ খান (Farah Khan) এবার শোনালেন তাঁর জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। সাফল্যের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে ছিল গভীর দারিদ্র্য আর আতঙ্কে ভরা শৈশব।

ফরাহ জানিয়েছেন, তাঁর বাবা কামরান খান নিজের ছবি তৈরির স্বপ্নে সব কিছু বাজি রেখেছিলেন। এমনকি বাড়ি পর্যন্ত বন্ধক রেখেছিলেন তিনি। কিন্তু সেই ছবি মুক্তির পরই সব ভেঙে পড়ে। ফরাহর কথায়, “ছবিটা শুক্রবার রিলিজ করল, আর রবিবারের মধ্যে আমরা একেবারে গরিব হয়ে গেলাম।”

আরও পড়ুন: “প্রো ম্যাক্স লেভেলের লাকি!” বাবার জন্মদিনে আবেগে ভাসালেন অন্বেষা হাজরা

তিনি আরও জানান, এই ব্যর্থতার ধাক্কা সামলাতে না পেরে তাঁর বাবা মদে আসক্ত হয়ে পড়েন। আর্থিক অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে, মৃত্যুর সময় তাঁর বাবার পকেটে ছিল মাত্র ৩০ টাকা। শুধু আর্থিক সংকটই নয়, সেই সময়ের মানসিক চাপও ছিল প্রবল। ফরাহ বলেন, “বাবা এতটাই ভেঙে পড়েছিলেন যে ১৩ বছর বাড়ির বাইরে বেরোননি। আমরা কাউকে বাড়িতে ডাকতেও পারতাম না।”

এই অভিজ্ঞতা তাঁর শৈশবকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সূর্য ডুবলেই বাড়ির পরিস্থিতি কী হবে, সেই ভয়েই কাঁপতেন তিনি, এমন কথাও একাধিকবার জানিয়েছেন ফরাহ। আজকের সাফল্যের পেছনে যে কতটা লড়াই লুকিয়ে রয়েছে, ফরাহ খানের এই কথাগুলো যেন সেই বাস্তবতাকেই সামনে এনে দেয়।

Latest News

প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ! চাঞ্চল্য হাওড়ায়

ওয়েব ডেস্ক : প্রাক্তন তৃণমূল (TMC) কাউন্সিলর তথা দলীয় নেতা শ্যামল মিত্রকে মারধরের অভিযোগ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য...

More Articles Like This