15.6 C
New York

সিন্ধু লিপির রহস্য এবার উন্মোচন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

Must Read

ওয়েব ডেস্ক : পেরিয়ে গিয়েছে ৪০০০ বছর। তার পরেও সিন্ধু সভ্যতার (Indus Valley Civilization) পুরনো লিপিগুলি পাঠোদ্ধার করতে এখনও চ্যালেঞ্জের মুখে পড়ছেন গবেষকরা (Researcher)। মূলত, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান থেকে উদ্ধার করা বিভিন্ন পাথর ও পোড়া মাটিতে খোদাই করা বিভিন্ন চিহ্নের অর্থকে এখন পুরোপুরি উদ্ধার করা হম্ভব হয়নি। এ সব নিয়ে ইতিহাসবিদদের (Historians) মধ্যে মতভেদ রয়েছে। তবে এবার এই সব লিপি উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্য নিচ্ছেন গবেষকরা।

মূলত, উদ্ধার হওয়া ফলকগুলিতে ‘ইউ’ আকৃতির চিহ্ন, চাকা অথবা জ্যামিতিক হিরের মতো বিভিন্ন প্রতীক রয়েছে। আর এই লিপিগুলি অত্যন্ত সংক্ষিপ্ত হওয়ায় ও নির্দিষ্ট ভাষার অভাবে জট আরও বেড়েছে। তবে গবেষক মাইকেল ফিলিপ ও স্টিভ বন্টা ফের উদ্ধার হওয়া লিপিগুলির গঠনশৈলীগুলির উপর নতুন করে আলোকপাত করেছেন।

আরও খবর : প্রস্তর যুগেই মাছ-মাংসের ‘রেসিপি’ শিখে গিয়েছিল মানুষ?

তাঁদের মতে, উদ্ধার হওয়া ফলকগুলিতে যে উল্লম্ব রেখা রয়েছে, তা কোনও সংখ্যাকে নির্দেশ করে। তবে এর আগেও এই লিপিগুলির পাঠোদ্ধারের দাবি উঠেছিল। কিন্তু এ নিয়ে ভিন্ন মতামত তৈরি হয়েছিল। তবে বর্তমানে ডেটা মাইনিং ও সংখ্যাতত্বের ভিত্তিতে লিপিগুলিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গবেষকরা।

এদিকে জটিল কোনও ধাঁধা সমাধানের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই ভরসা দেখাচ্ছেন গবেষকরা। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরাই। তবে গবেষকরা আরও মনে করছেন, ভবিষ্যতে যদি অতীতের কোনও লিপি বা ফলক উদ্ধার হয় সেক্ষেত্রে সিন্ধু সভ্যতার (Indus Valley Civilization) হারানো ভাষার অর্থ প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে।

দেখুন অন্য খবর :

Latest News

রাজারহাট নিউ টাউন কেন্দ্রে পুনর্গণনার পরেও জয়ী বিজেপি, পরাজিত তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়

ওয়েবডেস্ক- মঙ্গলবার ভোট (Vote)  পুনর্গণনার (Re Counting)  পরেও বিজেপির জয়ের ধারা অব্যাহত থাকল। রাজারহাট নিউ টাউন বিধানসভা (Rajarhat New...

More Articles Like This