31.7 C
Kolkata

“প্রো ম্যাক্স লেভেলের লাকি!” বাবার জন্মদিনে আবেগে ভাসালেন অন্বেষা হাজরা

Must Read

কলকাতা: এই মুহূর্তে ‘আনন্দী’ (Anandi) ধারাবাহিকে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra)। এর আগে ‘চুনি পান্না’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো একাধিক ধারাবাহিকে কাজ করে দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। শ্যুটিং ফ্লোর থেকে শুরু করে বাড়ির নানা মুহূর্ত, প্রায়ই শেয়ার করেন অন্বেষা।

সম্প্রতি বাবার জন্মদিন উপলক্ষে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তিনি। বাবার দুটি ছবি পোস্ট করে অন্বেষা লেখেন, “শুভ জন্মদিন। সব সময় মাথা উঁচু করে বেঁচে চলা মানুষ আমার বাবা…।”

আরও পড়ুন: ৩০ বছরের রেকর্ড ভাঙল ধুরন্ধর ২, মরাঠা মন্দিরে সরল ডিডিএলজে

পোস্টে তিনি আরও লেখেন, অনেকেই নিজেদের প্রিয় মানুষদের নিয়ে ‘লাকি’ বলে থাকেন, তবে তিনি নিজেকে “প্রো ম্যাক্স লেভেলের লাকি” মনে করেন, কারণ তাঁর জীবনে আছেন তাঁর বাবা অভিজিৎ হাজরা। অন্বেষার কথায়, “প্রত্যেকটা মেয়ের জীবনে অভিজিৎ হাজরার মতো একজন বাবা থাকা খুব দরকার।”

বাবার গুণের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তাঁর বাবা জ্ঞানী, আদর্শবান, সৎ এবং পরোপকারী—তবে একেবারেই ‘গোবেচারা’ নন। মজার ছলে তিনি লেখেন, “সাবধান, উনি ছোট প্যাকেট বড় ধামাকা!”

ব্যস্ততার মাঝেও মেয়ের সব কথা শোনার জন্য বাবাকে ধন্যবাদ জানিয়েছেন অন্বেষা। এমনকি নতুন ছবি না পাওয়ায় বাবার পাঠানো একটি ছবিই শেয়ার করেছেন তিনি, যেখানে তিনি নিজে নেই। তবু সেই ছবির সঙ্গেই জড়িয়ে রয়েছে আবেগ। পোস্টের শেষে আবারও বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ভালো থাকো বাবা, সুস্থ থাকো…।”

 

View this post on Instagram

 

A post shared by Anwesha Hazra (@anweshahazra_real)

উল্লেখ্য, বর্তমানে ‘আনন্দী’ ধারাবাহিকে গল্পে এসেছে বড় মোড়। নতুন প্রোমো দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগিরই শেষ হতে পারে সিরিয়ালটি। তবে গল্পের ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা জানতে চোখ রাখতে হবে পর্দায়।

Latest News

আজ থেকেই ঢুকছে কিষান সম্মান নিধি যোজনার টাকা! আপনার নাম আছে তো? কীভাবে যাচাই করবেন?

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Sammannidhi Yojna) ২৩তম কিস্তির টাকা দেওয়া...

More Articles Like This