31.1 C
Kolkata

কলকাতা মেট্রোতে যাত্রা করতে গেলে মানতে হবে নয়া নিষেধের, একনজরে তালিকা

Must Read

কলকাতা: শহরের পাতালপথের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ কলকাতা মেট্রোর বুক ধরে এক স্থান থেকে নিজের গন্তব্যে পৌঁছচ্ছেন। আবার ফিরে আসছেন পূর্বের ঠিকানায়। কলকাতা শহরের লাইফলাইন মেট্রো (Kolkata Metro) এখন শহরের গণ্ডি ছাড়িয়ে সে এখন মফস্বলেও। বেড়েছে বিপুল যাত্রী। কিন্তু অনেক যাত্রীর ব্যাগেও থাকছে এমন সব জিনিস, যা মেট্রোয় বহন করা বেআইনি।তাদের জন্য এবার একাধিক মেট্রো স্টেশনে মেট্রোয় বহন করা যাবে না এমন জিনিসের তালিকা টাঙিয়ে দিল কর্তৃপক্ষ।কলকাতা মেট্রোর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু বস্তু ব্যাগে বা অন্য কোনও উপায়ে মেট্রোয় নিয়ে উঠলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের।

মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, অনেকে রয়েছেন, যাঁরা রাজমিস্ত্রির কাজ করেন, তাঁদের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল, কড়াই, অনেকসময় থাকে। আটকে যাওয়ার ভয়ে সেই ব্যাগ তাঁরা স্ক্যানারে ঢোকাতে চান না। আর তা নিয়েই বাধে বিতণ্ডা। এই ঝক্কি এড়াতেই তাই কোন কোন জিনিসের প্রবেশ মেট্রোয় নিষেধ তার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। অনেকে জানেন না চারাগাছ নিয়েও মেট্রোয় প্রবেশ করা যায় না।এমনকী কাঁচা মাংস, মাছ, মদ বহু এই গুলো মেট্রোয় নিয়ে ওঠা যায় না।

আরও পড়ুন: চৈত্র সেলের বাজার কি মাটি করে দেবে বৃষ্টি? সপ্তাহান্তেই ভোলবদল আবহাওয়ার

মেট্রোর তরফে জানানো হয়েছে, ধারালো বস্তুর মধ্যে তরবারি, মাংস কাটার বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি দীর্ঘ ব্লেডযুক্ত ছুরি এবং কাঁচি নিয়ে মেট্রোয় ওঠা বেআইনি।বিস্ফোরক পদার্থের মধ্যে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক। এছাড়া সরঞ্জামের মধ্যে রয়েছে বড় ও ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভার। দাহ্যবস্তুর মধ্যে পেট্রোলিয়াম, মদ, সকল ধরনের স্পিরিট, অন্যান্য দাহ্য তরল, বড় ব্যাটারি-সহ আরও বেশ কিছু জিনিস রয়েছে, যা নিয়ে মেট্রোয় ওঠা শাস্তিযোগ্য অপরাধ।

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This