29.9 C
Kolkata

সিপিএম প্রার্থীকে নিয়ে এ কী বললেন মদন মিত্র?

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। রবিবার ভোটের নির্ঘন্টও (West Bengal Assembly Election 2026) ঘোষণা হয়ে গিয়েছে। তার পর বুধবার নিজেদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। সেই তালিকায় আবার তৃণমূলের প্রার্থী করা হয়েছে মদন মিত্রকে (Madan Mitra)। আসন্ন নির্বাচনে তৃণমূল যে জিতছে তা নিয়ে আত্মবিশ্বাসী তিনি। পাশাপাশি, বিরোধী কামারহাটির (KamarHati) সিপিএম (CPM) প্রার্থীকেও কটাক্ষ করলেন তিনি।

প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা হওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে মদন মিত্র (Madan Mitra) বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর মাধ্যমে একাধিক রাস্তা ঘাট তৈরি হয়েছে। যা আগামী পাঁচ বছরের জন্য কাজ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী গ্রেফতার

এর পরেই মদন মিত্রকে (Madan Mitra) প্রশ্ন করা হয়েছিল, সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়কে (Manas Mukherjee) নিয়ে কী বলবেন? এ নিয়ে কামারহাটির তৃণমূল প্রার্থী এক প্রকার কটাক্ষ করে বলেন, ‘আমি মানস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে যাব কেন? মানস মুখার্জী যদি আমার বিরুদ্ধে প্রার্থী হিসেবে নম্বরে আসে, তবে তো বলবো।’

প্রসঙ্গত, গতবারেও কামার হাটি থেকে প্রার্থী করা হয়েছিল মদন মিত্রকেই। দলের এই প্রবীণ নেতার উপর বার বার ভরসা দেখিয়েছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জিতেছিলেন তিনি। বিজেপি’র রাজু বন্দ্যোপাধ্যায় ও বামেদের প্রার্থী সায়নদীপ মিত্রকে হারিয়েছিলেন জয়ী হয়েছিল মদন মিত্র। এবারও তাঁর উপরে ভরসা রেখেছেন মমতা। এবার মদনের বিরুদ্ধে সিপিএম প্রার্থী করেছে মানস মুখোপাধ্যায়কে। তবে এখনও বিজেপির তরফে এই আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়নি।

দেখুন অন্য খবর :

Latest News

জল জীবন মিশন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: জল জীবন মিশন (Jal Jeevan Mission) নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" কল থেকে...

More Articles Like This